News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রী জনজাতিদের সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করছেন : মুখ্যমন্ত্রী
Image

প্রধানমন্ত্রী জনজাতিদের সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করছেন : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনজাতিদের সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করছেন। তিনি জনজাতিদের উন্নয়নের জন্য সবসময় চিন্তাভাবনা করেন এবং আমাদের সরকারও সেই দিশায় কাজ করছে। জনজাতি অংশের মানুষ বিজেপিতে সামিল হলে দেশ ও রাজ্য আরো শক্তিশালী হবে। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার জনজাতি অধ্যুষিত টাকারজলায় এক দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ একটি দলীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। মূলত, দলের সক্রিয় সদস্যদের নিয়ে আজকের এই সম্মেলনের আয়োজন। সম্মেলনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কথা হয়েছে বিভিন্ন জনের সঙ্গেও। আর এই সম্মেলনে ৫০টি পরিবারের প্রায় ১৪০ জন সদস্য ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হয়েছেন। তারা মূলত কংগ্রেস ও সিপিএম পার্টি থেকে আমাদের দলে যোগদান করেছেন। উনাদের আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে স্বাগত জানাই।

মুখ্যমন্ত্রী আরো বলেন, সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি জনজাতি ভাইবোনদের কাছে আহ্বান রাখছি যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনজাতি অংশের মানুষের জন্য চিন্তা করছেন এবং আমাদের সরকারও চিন্তা করছে – এসব জেনে আপনারা যদি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন তবে আগামীদিনে দেশ ও রাজ্য শক্তিশালী হবে।

ডাঃ সাহা বলেন, এখন এই সরকার ভারতীয় জনতা পার্টির একার সরকার নয়। আমাদের সঙ্গে আইপিএফটি ও তিপ্রা মথা রয়েছে। সব দলের সঙ্গে কথা বলে আমরা পরবর্তী রণকৌশল নেবো। এদিন এই কার্যক্রমে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির জনজাতি অংশের শীর্ষ নেতৃত্ব।

Releated Posts

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026
Scroll to Top