News Flash

  • Home
  • দেশ
  • ছত্তিশগড়ে পথ দুর্ঘটনায় ৩ যুবকের মৃত্যু, আহত আরও এক
Image

ছত্তিশগড়ে পথ দুর্ঘটনায় ৩ যুবকের মৃত্যু, আহত আরও এক

রায়গড়, ৭ এপ্রিল (হি.স.) : রবিবার গভীর রাতে ছত্তিশগড়ের রায়গড় জেলার কাশিচুয়া এলাকায় ভয়াবহ এক পথ দুর্ঘটনায় ৩ যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও একজন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহতরা সবাই ছাল থানার অন্তর্গত বেহরামুড়া গ্রামের বাসিন্দা। রবিবার রাতে রায়গড়ের রামনবমীর শোভাযাত্রা দেখে বাড়ি ফেরার সময় গঞ্জামুড়া গ্রামের কাছে তাঁদের বাইকটিকে একটি দ্রুতগামী গাড়ি ধাক্কা মারে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই অমিত রাঠিয়ার (২০) মৃত্যু হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর রিতেশ রাঠিয়া (১৬) ও সোমবার সকালে আরুণ রাঠিয়ার (১৬) মৃত্যু হয়। আহত গাড়িচালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ মৃতদেহগুলির ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করেন ।

Releated Posts

ক্যাপ্টেন স্মিত ভারতের গৌরব, তাঁর জন্য গোটা বিশ্ব গর্বিত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার যে সাহস ও উপস্থিত…

ByByNews Desk Oct 1, 2026

পীযূষ গোয়াল ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় দ্রুত একটি অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মার্কিন বাণিজ্য…

ByByNews Desk Oct 1, 2026

ঐতিহ্যগত বাণিজ্য সম্পর্ক ছাড়িয়ে উচ্চমূল্যের ক্ষেত্রে এগোচ্ছে ভারত-আমেরিকা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক এখন আর শুধু ঐতিহ্যগত বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। বিনিয়োগ,…

ByByNews Desk Sep 30, 2026

ব্যালট পেপারে ভোট, প্রাক-এসআইআর ভোটার তালিকা ব্যবহারের দাবি-সহ ৬ দফা দাবি ভারত ব্লকের

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও এসআইআর নিয়ে উদ্বেগ প্রকাশ করে ছয় দফা দাবি সামনে আনল…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top