News Flash

  • Home
  • দেশ
  • দেশবাসীকে রামনবমীর শুভেচ্ছা রাষ্ট্রপতির, শুভকামনা প্রধানমন্ত্রীরও
Image

দেশবাসীকে রামনবমীর শুভেচ্ছা রাষ্ট্রপতির, শুভকামনা প্রধানমন্ত্রীরও

নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.): রামনবমী উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে হার্দিক শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশবাসীকে রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। রবিবার সকালে এক বার্তায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানিয়েছেন, “রাম নবমীর পবিত্র উৎসবে সমস্ত দেশবাসীকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এই উৎসব ধার্মিকতা, ন্যায়বিচার এবং কর্তব্যনিষ্ঠার বার্তা বহন করে। মর্যাদার প্রতীক ভগবান শ্রী রাম মানবজাতির জন্য ত্যাগ, অঙ্গীকার, সম্প্রীতি এবং বীরত্বের সর্বোচ্চ আদর্শ উপস্থাপন করেছিলেন। তাঁর সুশাসনের ধারণা, যা রাম রাজ্য নামে পরিচিত, আদর্শ বলে বিবেচিত হয়।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, “রাম নবমী উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা। ভগবান শ্রী রামের জন্মোৎসবের এই পবিত্র ও শুভ মুহূর্ত আপনাদের সকলের জীবনে নতুন চেতনা এবং নতুন উৎসাহ নিয়ে আসুক। একটি শক্তিশালী, সমৃদ্ধ এবং সক্ষম ভারতের সংকল্পে ক্রমাগত নতুন শক্তি যুক্ত হোক। জয় শ্রী রাম!”

Releated Posts

বন্দে মাতরম নিয়ে কংগ্রেসের আচরণ ‘দিমাগি নকশাল’ মানসিকতার প্রতিফলন: বিজেপি, ক্ষমা চাওয়ার দাবি

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’ পরিবেশনের সময় কংগ্রেসের শীর্ষ নেতাদের আচরণ নিয়ে বিতর্কের মধ্যেই রবিবার…

ByByNews Desk Aug 16, 2026

ঝাড়খণ্ডে আন্দোলনের ২৩তম দিন, ‘ফাঁকা আশ্বাস’ নিয়ে রাহুল গান্ধীকে নিশানা পড়ুয়াদের

রাঁচি, ১৬ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন-এর নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র…

ByByNews Desk Aug 16, 2026

‘রাহুল গান্ধীর মানসিকতায় শহুরে নকশালবাদ’, ‘বন্দে মাতরম’ বিতর্কে সরব গিরিরাজ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর প্রতি ‘অসম্মান’ দেখানোর অভিযোগকে কেন্দ্র করে লোকসভার…

ByByNews Desk Aug 16, 2026

‘বন্দে মাতরম’-এর প্রতি চরম অসম্মান: কংগ্রেসকে ক্ষমা চাওয়ার দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ৮০তম স্বাধীনতা দিবসে কংগ্রেসের সদর দফতরে জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’ পরিবেশনের সময় কংগ্রেস সভাপতি…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top