News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই শহর থেকে একই রাতে নিখোঁজ তিন যুবক, উদ্বিগ্ন পরিবার
Image

খোয়াই শহর থেকে একই রাতে নিখোঁজ তিন যুবক, উদ্বিগ্ন পরিবার

খোয়াই, ৫ এপ্রিল: খোয়াই শহর থেকে একই রাতে নিখোঁজ হয়ে যায় তিন যুবক। নিখোঁজ যুবকদের নাম প্রসেনজিৎ রুদ্র পাল, শান্তনু দত্ত এবং অর্ঘ্য দাস। তাঁরা সকলেই চেবরী বাসন্তী পূজোতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান, কিন্তু এরপর আর বাড়ি ফেরেননি।

নিখোঁজ যুবকদের খোঁজ না পেয়ে তাঁদের পরিবারের সদস্যরা উদ্বেগ প্রকাশ করে খোয়াই থানার দ্বারস্থ হন।

শান্তনু দত্তের মা জানান, বৃহস্পতিবার রাত ১টা নাগাদ তাঁর সঙ্গে শেষবারের মতো কথা হয়। শান্তনু জানায়, সে রাতে বাড়ি ফিরবে না। কিন্তু এরপর থেকেই তাঁর ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। অন্যদিকে, প্রসেনজিৎ রুদ্র পাল এক বন্ধুর সঙ্গে দেখা করতে বেরিয়ে যান, কিন্তু তারপর আর ফিরে আসেননি। প্রসেনজিতের পরিবারের সদস্যরাও জানিয়েছেন, তাঁকে ফোনে পাওয়া যাচ্ছে না। তৃতীয় যুবক অর্ঘ্য দাসের পরিবারও একই ধরনের অভিযোগ করেছেন।

ঘটনার পর থেকেই পরিবারগুলোর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। পুলিশ তিন যুবকের সন্ধানে অভিযান শুরু হয়েছে এবং বিভিন্ন সম্ভাব্য জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খোয়াই থানার পুলিশ নিখোঁজ তিন যুবকের সন্ধানে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে।

Releated Posts

রমজান আলি হত্যা মামলায় দুই যুবক গ্রেফতার, তদন্তে বড় সাফল্য

আগরতলা, ৩০ জুন: গঙ্গাইল এলাকার বাসিন্দা রমজান আলি ওরফে টিটনের মৃত্যুর ঘটনায় তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। ওই…

ByByTaniya Chakraborty Jun 30, 2026

কাঞ্চনমালায় নবজাতক কন্যাশিশু বিক্রির অভিযোগে চাঞ্চল্য, সরকারি হেফাজতে শিশু

আগরতলা, ৩০ জুন: পশ্চিম ত্রিপুরার আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা মুসলিমপাড়া এলাকায় এক দম্পতির বিরুদ্ধে নিজেদের নবজাতক কন্যাশিশুকে আসামে…

ByByReshmi Debnath Jun 30, 2026

তপশিলি জাতি কল্যাণ প্রকল্প বাস্তবায়নে রাজ্যের সেরা গোমতী জেলা, প্রথম স্থান অর্জন

উদয়পুর, ৩০ জুন: গোমতী জেলার জন্য এল গর্বের স্বীকৃতি। ত্রিপুরা সরকারের তপশিলি জাতি (এসসি) কল্যাণ দপ্তরের আওতাধীন বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jun 30, 2026

পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ বৈঠক অনুষ্ঠিত, উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা

আগরতলা, ৩০ জুন: পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ বৈঠক মঙ্গলবার আগরতলার সোনার তরী রাজ্য অতিথিশালায় অনুষ্ঠিত হয়। বৈঠকে…

ByByReshmi Debnath Jun 30, 2026
Scroll to Top