News Flash

  • Home
  • দেশ
  • ওয়াকফ বিলকে চ্যালেঞ্জ এএপি বিধায়কের, সুপ্রিম কোর্টে মামলা আমানাতুল্লাহর
Image

ওয়াকফ বিলকে চ্যালেঞ্জ এএপি বিধায়কের, সুপ্রিম কোর্টে মামলা আমানাতুল্লাহর

নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি.স.): ওয়াকফ সংশোধনী বিল যখন আইনে পরিণত হওয়ার অপেক্ষায়, তখন এই বিলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন আম আদমি পার্টির বিধায়ক তথা দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আমানাতুল্লাহ খান। সংশোধিত ওয়াকফ বিলের বিরোধিতা করে শনিবার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আমানতুল্লাহ খান।

এএপি বিধায়ক তথা দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের দাবি, কেন্দ্রীয় সরকার যে বিল পাশ করিয়েছে, তাতে মুসলিমদের ধর্মীয় এবং সাংস্কৃতিক অধিকার খর্ব হয়েছে। তিনি উল্লেখ করেন, ‘‘এই বিল নির্বিচারে ওয়াকফের উপর হস্তক্ষেপ করে।’’ তিনি আরও জানান, ‘‘সংখ্যালঘুরা তাঁদের ধর্মীয় এবং দাতব্য প্রতিষ্ঠান পরিচালনার অধিকার হারাচ্ছে এই বিলের ফলে।’’

উল্লেখ্য, সংসদের দুই কক্ষেই পাস হয়েছে সংশোধিত ওয়াকফ বিল। এ বার তা পাঠানো হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। তিনি সই করলেই আইনে পরিণত হবে ওই বিল। সংসদে বিলটি নিয়ে দীর্ঘ বিতর্কের পরে ভোটাভুটিতে পাশ হয় বিল। দুই কক্ষেই প্রত্যাশিতভাবেই ওয়াকফ সংশোধনী বিল পাস হয়।

Releated Posts

দিল্লিতে জুয়ার আসর, ৪ জন গ্রেফতার; উদ্ধার ৮৭,৬৩০ টাকা

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): দিল্লির গীতা কলোনি এলাকায় বেআইনি জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে শাহদরা জেলা…

ByByNews Desk Aug 17, 2026

প্রযুক্তি শিক্ষার্থীদের দক্ষতা দেশ গঠনে কাজে লাগানোর আহ্বান উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

চেন্নাই, ১৬ আগস্ট (আইএএনএস): প্রযুক্তি শিক্ষায় উত্তীর্ণ তরুণদের তাঁদের জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতাকে দেশ গঠনের কাজে ব্যবহার…

ByByNews Desk Aug 16, 2026

আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যায় বিজেপি ও সংবাদমাধ্যমকে দায়ী করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): প্রাক্তন পশ্চিমবঙ্গ মন্ত্রী ও রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার ঘটনায় বিজেপি…

ByByNews Desk Aug 16, 2026

চিদম্বরমের ‘দিমাগি নকশাল’ মন্তব্যে বিজেপির তীব্র প্রতিক্রিয়া

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): ‘দিমাগি নকশাল’ মন্তব্যকে ঘিরে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও কংগ্রেসের প্রবীণ নেতা পি চিদম্বরমকে তীব্র…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top