News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নির্মাণ শ্রমিকের হাতে সরঞ্জাম এবং নগদ অর্থ তুলে দিল শ্রমদপ্তর
Image

নির্মাণ শ্রমিকের হাতে সরঞ্জাম এবং নগদ অর্থ তুলে দিল শ্রমদপ্তর

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ৪ এপ্রিল:
শ্রম দপ্তরের পক্ষ থেকে নির্মাণ শ্রমিকদের হাতে সরঞ্জাম এবং নগদ অর্থ তুলে দেওয়া হয় আজ। আজ সাব্রুম শ্রম দপ্তরের অফিস কক্ষে সাব্রুম মহকুমার যারা নির্মাণ শ্রমিকের ট্রেনিং করেছিল তাদেরকে কাজের সরঞ্জাম প্রদান করা হয় এবং প্রত্যেক নির্মাণ শ্রমিকদের পাঁচ দিনের জন্য ২৫০০ টাকা করে দেওয়া হয়।

গত অক্টোবর মাসে সাব্রুম নগর পঞ্চায়েতের শেল্টার হাউজে ৪৭ জন নির্মাণ শ্রমিক পাঁচদিনের একটি প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন। যারা যারা ওই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে শ্রমদপ্তরের পক্ষ থেকে তাদের কাজের সরঞ্জাম প্রদান করা হয়, যেখানে ছিল একটি পাট্টা, একটি স্কেল এবং একটি ব্যাগ ভর্তি অন্য সামগ্রী। আজকে ২৬ জনের হাতে সরঞ্জাম সামগ্রী তুলে দিলেন সাব্রুম মহকুমা শ্রম দপ্তরের আধিকারিক অমিত কর ।

Releated Posts

হোস্টেলের পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখতে আচমকা পরিদর্শনে মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ১ অক্টোবর: আচমকা আইজিএফ চৌমুহনীস্থিত ড. বি. আর. আম্বেদকর মেমোরিয়াল ছাত্রাবাস এবং জগন্নাথবাড়ির এসসি ছাত্রীবাস পরিদর্শন করলেন…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অলকা সিনহা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মানিক সাহার

আগরতলা, ১ অক্টোবর:  প্রয়াত হলেন চিকিৎসক ডাঃ অশোক সিনহার স্ত্রী অলকা সিনহা। ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু…

ByByReshmi Debnath Oct 1, 2026

সার্ভিস রাইফেলের গুলিতে বিএসএফ জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

আগরতলা, ১ অক্টোবর: পশ্চিম ত্রিপুরার তেবাড়িয়া সীমান্ত চৌকির (বিওপি) ৫২ নম্বর গেটের কাছে ডিউটি পোস্টে গুলিবিদ্ধ হয়ে এক…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

সাত দফা দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের

আগরতলা, ১ অক্টোবর:  সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top