News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বকেয়া রেগার মজুরি প্রদান, রাস্তা এবং পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধে সামিল স্থানীয় মানুষ
Image

বকেয়া রেগার মজুরি প্রদান, রাস্তা এবং পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধে সামিল স্থানীয় মানুষ

আগরতলা, ৩ এপ্রিল: বকেয়া রেগার মজুরি প্রদান, রাস্তা এবং পানীয় জলের দাবিতে আজ সকালে গন্ডাছড়া পঞ্চরতন এলাকার দুইটি স্থানে রাস্তা অবরোধ করেন স্থানীয় মানুষ। তাঁদের অভিযোগ, তিন মাস ধরে রেগার বকেয়া মজুরী প্রদান করা হচ্ছে না। এদিকে,অবরোধের জেরে অসংখ্য যানবাহন সহ নিত্য যাত্রীরা আটকা পড়ে দুর্ভোগের শিকার হয়েছেন।

জনৈক রেগা শ্রমিকের অভিযোগ, গত তিনমাস ধরে গন্ডাছড়াট শ্রমিকরা রেগার কাজের মজুরি পাচ্ছেন না। এ বিষয়ে একাধিকবার পঞ্চায়েতের জানানো হলেও সমস্যা সমাধানের কোনো উদ্যোগ গ্রহন করছে না। পাশাপাশি তাদের আরও অভিযোগ, গন্ডাছড়া পঞ্চরতন ভিলেজ এলাকায পানীয় জলের সংকটে ভুগছে। তাই বাধ্য হয়ে আজ সকালে পথ অবরোধে বসেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পঞ্চায়েতের উচ্চ পদস্থ আধিকারিকরা। তাঁরা অবরোধকারীর সাথে কর্থা বলেন এবং আশ্বাস দিয়েছেন অতিসত্বর সমস্যা সমাধান করা হবে।ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন তাঁরা ।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top