News Flash

  • Home
  • দিনের খবর
  • ওয়াকফ বিল সংসদে পাস হলে দেশজুড়ে আন্দোলন শুরু হবে : ডঃ ইলিয়াস
Image

ওয়াকফ বিল সংসদে পাস হলে দেশজুড়ে আন্দোলন শুরু হবে : ডঃ ইলিয়াস

নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): ওয়াকফ সংশোধনী বিল সংসদে পাস হলে দেশজুড়ে আন্দোলন শুরু হবে। এমনটাই হুঁশিয়ারি দিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি)-এর মুখপাত্র ডঃ সৈয়দ কাসিম রসুল ইলিয়াস। বুধবার এক সাংবাদিক সম্মেলনে ইলিয়াস বলেছেন, “যদি এই বিলটি সংসদে পাস হয়, তাহলে আমরা এর বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন শুরু করব। আমরা চুপ করে বসে থাকব না। আমাদের কাছে থাকা সমস্ত আইনি এবং সাংবিধানিক বিধান আমরা ব্যবহার করব। প্রস্তাবিত সংশোধনীগুলি প্রত্যাহার না করা পর্যন্ত আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালাব।”

ওয়াকফ সংশোধনী বিল সম্পর্কে, এআইএমপিএলবির মুখপাত্র ডঃ সৈয়দ কাসিম রসুল ইলিয়াস বলেন, “এই বিলটি বৈষম্যমূলক এবং সাম্প্রদায়িকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। দুঃখের বিষয়, বিরোধী সদস্যদের উত্থাপিত বিষয়গুলিও জেপিসি বিবেচনায় নেয়নি।”

Releated Posts

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

১,৫০০ কোটির বেশি ব্যাংক জালিয়াতির অভিযোগে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৯ জুন : ১,৫০০ কোটিরও বেশি সরকারি ব্যাংকের অর্থ জালিয়াতির অভিযোগ এবং ঋণ পুনর্গঠনকারী সংস্থাগুলির (এআরসি) ভূমিকা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে ২০ ও ২১ জুন মেডিক্যাল ছাত্রদের ছুটি নয়, কড়া নির্দেশ এনএমসির

নয়াদিল্লি, ১৯ জুন : ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষাকে সামনে রেখে দেশের সমস্ত মেডিক্যাল কলেজের…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

সেহাত প্রকল্প বাঁচাতে ১৭৫ কোটি টাকার প্যাকেজ ঘোষণা জম্মু-কাশ্মীর সরকারের, আপাতত সরে দাঁড়াল না বেসরকারি হাসপাতালগুলি

শ্রীনগর, ১৯ জুন (আইএএনএস) : আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (পিএম-জেএওয়াই) সেহাত প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top