News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে এক পরিবারকে উচ্ছেদের চেষ্টায় সালিশি সভা, পুলিশের হস্তক্ষেপে উত্তেজনা নিয়ন্ত্রিত
Image

ধর্মনগরে এক পরিবারকে উচ্ছেদের চেষ্টায় সালিশি সভা, পুলিশের হস্তক্ষেপে উত্তেজনা নিয়ন্ত্রিত

ধর্মনগর, ১ এপ্রিল: রাজনগর গ্রামে এক দাস সম্প্রদায়ের পরিবারকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে সালিশি সভা বসানো হয়। সোমবার আনন্দবাজার এলাকার বাজার শেডে আয়োজিত এই সভায় স্থানীয় নাথ সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় গ্রাম পঞ্চায়েত প্রধান অমর দেবনাথ, রনধীর দেবনাথ, রাজেন্দ্র দেবনাথ, কান্তি গোপাল দেবনাথসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় অভিযোগ ওঠে যে, রাজনগরের বাসিন্দা সুনীল দাস ও তার ছেলে বিপ্লব দাস নাথ সম্প্রদায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন এবং দীর্ঘদিন ধরে নিরীহ গ্রামবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছেন। এই অভিযোগকে কেন্দ্র করেই দাস পরিবারকে গ্রাম ছাড়ার দাবি তোলে একাংশ।
সালিশি সভার শেষ পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একদল যুবক রাস্তায় নেমে ধর্মনগর-কৈলাসহর সড়ক অবরোধ করে, যার ফলে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে অবরোধ তুলে দেয়। পরে, দাস পরিবারের বিরুদ্ধে ধর্মনগর থানায় একটি মামলা দায়ের করা হয়।
এদিকে, দাস পরিবারকে গ্রামছাড়া করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। সংবাদমাধ্যম তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, স্থানীয় কিছু সূত্র জানিয়েছে যে, আনন্দবাজার এলাকার জীবন ত্রিপুরা বিদ্যালয়ের এক শিক্ষকের বদলির প্রতিবাদে একসময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পথ অবরোধ করেছিল, যেখানে দাস পরিবারের একজন ছাত্রী মূল ভূমিকা পালন করেন। এরপর থেকেই তাকে ভয় দেখানোর চেষ্টা চলে এবং সেই ঘটনার জেরেই ওই ছাত্রী ধর্মনগর থানায় মামলা দায়ের করেন। অনেকের মতে, এই মামলার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে কিছু স্বার্থান্বেষী মহল দাস পরিবারকে গ্রামছাড়া করতে চাইছে।
বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও, দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা রয়ে গেছে। স্থানীয়দের মধ্যে প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক রয়েছে বলে জানা গেছে।

Releated Posts

হোস্টেলের পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখতে আচমকা পরিদর্শনে মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ১ অক্টোবর: আচমকা আইজিএফ চৌমুহনীস্থিত ড. বি. আর. আম্বেদকর মেমোরিয়াল ছাত্রাবাস এবং জগন্নাথবাড়ির এসসি ছাত্রীবাস পরিদর্শন করলেন…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অলকা সিনহা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মানিক সাহার

আগরতলা, ১ অক্টোবর:  প্রয়াত হলেন চিকিৎসক ডাঃ অশোক সিনহার স্ত্রী অলকা সিনহা। ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু…

ByByReshmi Debnath Oct 1, 2026

সার্ভিস রাইফেলের গুলিতে বিএসএফ জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

আগরতলা, ১ অক্টোবর: পশ্চিম ত্রিপুরার তেবাড়িয়া সীমান্ত চৌকির (বিওপি) ৫২ নম্বর গেটের কাছে ডিউটি পোস্টে গুলিবিদ্ধ হয়ে এক…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

সাত দফা দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের

আগরতলা, ১ অক্টোবর:  সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top