News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিধানসভায় স্বাস্থ্যদপ্তরের নিয়োগ পরিকল্পনা: ২০২৫-২৬ অর্থবছরে ডাক্তার ও নার্স নিয়োগের ঘোষণা
Image

বিধানসভায় স্বাস্থ্যদপ্তরের নিয়োগ পরিকল্পনা: ২০২৫-২৬ অর্থবছরে ডাক্তার ও নার্স নিয়োগের ঘোষণা

আগরতলা, ১ এপ্রিল: বিধানসভায় বাজেট অধিবেশনের সপ্তম দিনে বিধায়ক অশোক চন্দ্র মিত্রের ডাক্তার ও নার্স নিয়োগ সংক্রান্ত প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে বিভিন্ন চিকিৎসক ও নার্স নিয়োগের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং এই প্রক্রিয়া বর্তমানে টিপিএসসি-এর আওতাধীন রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, মেডিকেল অফিসার (আয়ুর্বেদ), টিএএস-এর চতুর্থ শ্রেণির ১৩টি পদ পূরণের উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে এবং এই নিয়োগ প্রক্রিয়া বর্তমানে চলমান। পাশাপাশি, টিডিএস-এর মেডিকেল অফিসার (ডেন্টাল) গ্রেড-IV-এর ৬টি শূন্যপদ পূরণের প্রক্রিয়াও চালু রয়েছে।

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নার্সিং অফিসারের ৩৩২টি শূন্যপদ পূরণের প্রশাসনিক কার্যক্রম চলছে। এছাড়া, আরও ১০০টি নতুন শূন্যপদ সৃষ্টি ও পূরণের জন্য দপ্তর উদ্যোগ নিয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের মধ্যে এই সমস্ত পদে নিয়োগ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন ও চিকিৎসা খাতে জনবল সংকট মোকাবিলার আশা করছে সরকার।

Releated Posts

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top