News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিগত বৎসরের বন্যায় কৃষকদের ক্ষয়ক্ষতি, ২৪ কোটি টাকার সাহায্য প্রদান করল সরকার
Image

বিগত বৎসরের বন্যায় কৃষকদের ক্ষয়ক্ষতি, ২৪ কোটি টাকার সাহায্য প্রদান করল সরকার

আগরতলা, ১ এপ্রিল: বিধানসভা অধিবেশনের সমাপ্তি দিনে বিধায়ক সুদীপ সরকারের তারকা চিহ্ন বিহীন প্রশ্নের উত্তরে কৃষি মন্ত্রী রতন লাল নাথ কৃষক কল্যাণ দপ্তরের গৃহীত বিভিন্ন ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেন।

কৃষি মন্ত্রী জানান, গত বছরের ভয়াবহ বন্যায় রাজ্যে মোট ১ লক্ষ ৯৩ হাজার ৭শত ২৮ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্যের জন্য কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর বীজ, চারা, সার এবং কীটনাশক ক্রয়ের জন্য সহায়তা প্রদান করেছে। এই সহায়তার জন্য সরকারের মোট ২৪ কোটি ৪৬ লক্ষ ৫২ হাজার টাকা ব্যয় হয়েছে।

মন্ত্রী আরও জানান, বিধ্বংসী বন্যায় রাজ্যে ১১ হাজার ৮শত ৫০ জন কৃষকের কৃষিযোগ্য জমি বালি, পলিমাটি পড়ে সাময়িকভাবে চাষের অযোগ্য হয়ে পড়েছিল।

এছাড়া, তিনি উল্লেখ করেন যে, রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর বিধানসভা ভিত্তিক তথ্য সংগ্রহ করেন না, বরং ব্লক, কৃষি মহকুমা এবং জেলা ভিত্তিক তথ্য সংগ্রহ করে থাকে।

মন্ত্রীর বক্তব্যে জানানো হয় যে, এসডিআরএফ থেকে প্রাপ্ত ৫ কোটি টাকা দিয়ে তাৎক্ষণিকভাবে ২ হাজার ৭শত ৭৮ হেক্টর জমিতে জমা বালি ও পলিমাটি সরানোর জন্য কৃষকদের একাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে সাহায্য প্রদান করা হয়েছে। এনডিআরএফ এর নিয়ম অনুযায়ী, আরও সহায়তা সহসাই প্রদান করা হবে বলে তিনি জানান।

Releated Posts

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top