News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তি, তদন্তে পুলিশ
Image

পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তি, তদন্তে পুলিশ

ধর্মনগর: উত্তর ত্রিপুরার ধর্মনগর পূর্ব বাজারে মসজিদের সামনে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি। সোমবার এই ঘটনার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন দমকল কর্মীরা।

জানা গেছে, আহত ব্যক্তির নাম রঞ্জিত শর্মা (৫০), তাঁর বাড়ি কৈলাশহরে। স্থানীয় সূত্রে জানা যায়, এক অজ্ঞাতপরিচয় গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে সড়কের পাশে ফেলে পালিয়ে যায়। ফলে রাস্তার উপর ছিটকে পড়ে মাথার পেছনে গুরুতর আঘাত পান তিনি এবং অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে।

এদিকে, এই দুর্ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনায় জড়িত গাড়ি ও চালককে শনাক্ত করার চেষ্টা করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচন, বুথস্তরে সংগঠন শক্তিশালী করার উদ্যোগ বিজেপির

আগরতলা, ১৭ আগস্ট: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে বুথস্তরের সাংগঠনিক কাঠামো পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা প্রদেশ…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর আগেই ঘুম, হাতেনাতে ধরা পড়ল চোর

আগরতলা, ১৭ আগস্ট: চুরি করতে গিয়ে শেষ পর্যন্ত ঘুমই কাল হলো এক দুষ্কৃতীর। গ্যাস সিলিন্ডার চুরি করে চম্পট…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top