News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফের গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, প্রাণ ভয়ে থানার দ্বারস্থ নির্যাতিতা
Image

ফের গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, প্রাণ ভয়ে থানার দ্বারস্থ নির্যাতিতা

তেলিয়ামুড়া, ৩১ মার্চ : আবারও গৃহবধূ নির্যাতনের অভিযোগ উঠলো তেলিয়ামুড়ায়। প্রানের ভয়ে নির্যাতিতা গৃহবধূ আশ্রয় নিলো তেলিয়ামুড়া থানায়। ঘটনায় মহিলা কমিশনের হস্তক্ষেপ চাইছে শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহল। দাবী উঠছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের।

নির্যাতিতা গৃহবধূ’র অভিযোগ মূলে খবরে প্রকাশ, প্রায় আট বছর পূর্বে তেলিয়ামুড়া‌ থানাধীন দশমীঘাট এলাকার বাসিন্দা পিতা-মাতাহীন দীপা সাহা নামের তরুণী’কে বিবাহ বন্ধনে আবদ্ধ করার মধ্য দিয়ে নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি প্রদান করে, তেলিয়ামুড়া’র গৌরাঙ্গটিলা এলাকার স্বপ্নারানী দাস ও মানিক দাসের পুত্র রাজীব দাস। বর্তমানে তাদের একটি কন্যা সন্তান রয়েছে।

নির্যাতিতা গৃহবধূ’র অভিযোগ, বিবাহের কয়েক বছর পর থেকেই গৃহবধূ’র শ্বশুড় বাড়ির লোকজন প্রতিনিয়ত গৃহবধূ দীপা সাহা’কে শারীরিক এবং মানসিক ভাবে নির্যাতন চালিয়ে আসছে।
সোমবার, এই গৃহবধূ দীপা সাহা’কে নির্যাতনের মাত্রা এতটাই ছাড়িয়ে যায় যে, শ্বশুড় শ্বাশুড়ি’র নির্দেশে গৌরাঙ্গটিলা স্থিত গৃহবধুর শ্বশুড় বাড়িতে‌ থাকা ভাড়াটিয়ারা মিলে রীতিমতো প্রাণঘাতী নির্যাতন চালায় এই গৃহবধূ’র উপর।

গৃহবধূ’র অভিযোগ, বাড়িতে থাকা এক ভাড়াটিয়া মেয়ে সহ তার মা মিলে গৃহবধূর শ্বশুড় শ্বাশুড়ি’র নির্দেশে গৃহবধূ কে তালিবানি কায়দায় মাটিতে ফেলে‌ বেধড়ক ভাবে মারধর করে , তৎসঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মানসিক নির্যাতন চালায়। ওই গৃহবধূ’কে বাঁচাতে গেলে গৃহবধূর নাবালিকা কন্যা কেও হামলার শিকার হতে হয়। পরবর্তীতে নিজের প্রান বাঁচাতে নির্যাতিতা গৃহবধূ দীপা সাহা তেলিয়ামুড়া‌ থানায় ছুটে আসে।

সংবাদ লেখা পর্যন্ত, ওই গৃহবধূ থানাতেই অবস্থান করছে বলে তেলিয়ামুড়া থানা সূত্রে খবর। কারন, ওই গৃহবধূ আতঙ্কে রয়েছে হয়তো বাড়িতে পৌঁছালে তাকে প্রানে মেরে ফেলা হতে পারে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে, সমাজের সকল অংশের শুভবুদ্ধি সম্পন্ন মহল থেকে দোষীদের আইনের আওতায় এনে নির্যাতিতা গৃহবধূ’কে নায্য বিচার পাইয়ে দেওয়ার দাবি উঠছে। তৎসঙ্গে এটাও দাবি উঠছে যে, ঘটনায় মহিলা কমিশনের হস্তক্ষেপ অত্যন্ত জরুরি।

Releated Posts

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top