News Flash

Image

ধর্মনগরেও উদযাপিত ঈদ উৎসব

আগরতলা, ৩১ মার্চ: আজ পবিত্র ঈদ। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব পালিত হচ্ছে। সারা রাজ্যের সাথে সাথে ধর্মনগরেও উদযাপিত হয়েছে ঈদ-উল ফিতর।

ধর্মনগরের অভ্যন্তরে থাকা ছোট বড় সকল মসজিদে নামাজ আদায় করা হয়। এতে ছোট বড় সকল ধর্মপ্রাণ মুসলিম ধর্মাবলম্বীরা নামাজ আদায় করেন। এদিন ধর্মনগরের সবচেয়ে বড় ঈদের জমায়েত অনুষ্ঠিত হয় ধর্মনগর ডি.এন.ভি রোড স্থিত ধর্মনগর শহর ঈদগাহে। এখানে একসঙ্গে হাজারেরও বেশি মানুষ নামাজ আদায় করেন ও দেশবাসী মুসলিম উম্মাহর শান্তি কামনার বিশেষ মনোজাত করেন এবং নামাজ শেষে কোলাকুলি করে পরস্পরের প্রতি ভাব বিনিময় ও ভালবাসা আদায় করেন। দীর্ঘ এক মাস রোজা রাখার পর পালিত হল মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ।

Releated Posts

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top