News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • নাগপুরের সঙ্ঘের স্মৃতি মন্দিরে প্রধানমন্ত্রী, হেডগেওয়ারকে শ্রদ্ধাঞ্জলি মোদীর
Image

নাগপুরের সঙ্ঘের স্মৃতি মন্দিরে প্রধানমন্ত্রী, হেডগেওয়ারকে শ্রদ্ধাঞ্জলি মোদীর

নাগপুর, ৩০ মার্চ (হি.স.): মহারাষ্ট্রের নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র স্মৃতি মন্দিরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে আরএসএস-এর স্মৃতি মন্দিরে সঙ্ঘের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ারকে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময়ে উপস্থিত ছিলেন আরএসএস-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস-সহ অন্যান্যরা।

নাগপুরে আরএসএস-এর স্মৃতি মন্দিরে আরএসএস প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ারের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর নাগপুরের দীক্ষাভূমি পরিদর্শন করেছেন – যেখানে ডঃ বি আর আম্বেদকর এবং তাঁর অনুসারীরা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। প্রধানমন্ত্রী মহাত্মা বুদ্ধের কাছে প্রার্থনা করেছেন। প্রসঙ্গত, রবিবার সকালে নাগপুরে পৌঁছন প্রধানমন্ত্রী, নাগপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি এবং মহারাষ্ট্র বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে।

Releated Posts

সবরিমালা ইস্যুতে মোদির ‘নীরবতা’ প্রসঙ্গে রাহুলের দাবি ঘিরে বিতর্ক

নয়াদিল্লি, ৩০ মার্চ (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র বিরুদ্ধে সবরিমালা মন্দির ইস্যুতে ‘নীরব’ থাকার অভিযোগ…

ByByNews Desk Mar 30, 2026

উৎসাহ-উদ্দীপনায় কর্নাটকে উগাদি উদ্‌যাপন, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বেঙ্গালুরু, ১৯ মার্চ: উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বৃহস্পতিবার কর্নাটক জুড়ে উদ্‌যাপিত হচ্ছে উগাদি উৎসব। এই উপলক্ষে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন…

ByByNews Desk Mar 19, 2026

বাজেট অধিবেশন শুরু হতেই উত্তাল উত্তরপ্রদেশ বিধানসভা, এসপি বিধায়কদের ‘গভর্নর গো ব্যাক’ স্লোগানে উত্তেজনা

লখনউ: সোমবার উত্তরপ্রদেশ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতেই তীব্র হট্টগোলের সৃষ্টি হয়। রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের যৌথ অধিবেশনে ভাষণের…

ByByadmin Feb 9, 2026

পশ্চিম বর্ধমানে একাধিক জায়গায় ইডি-র হানা, ব্যবসায়ী ও পুলিশ আধিকারিকের বাড়িতে তল্লাশি

কলকাতা, ৩ ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় একযোগে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ…

ByByadmin Feb 3, 2026
Scroll to Top