News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশাগ্রস্ত ভবঘুরের হামলায় পথচারীর মৃত্যু, উত্তেজিত জনতার গণপিটুনিতে অভিযুক্তেরও মৃত্যু
Image

নেশাগ্রস্ত ভবঘুরের হামলায় পথচারীর মৃত্যু, উত্তেজিত জনতার গণপিটুনিতে অভিযুক্তেরও মৃত্যু

সাব্রুম, ৩০ মার্চ : এক নেশাগ্রস্ত ভবঘুরের হামলায় মৃত্যু হল এক পথচারীর। এরপর ক্ষুব্ধ জনতা অভিযুক্তকে আটক করতে গেলে গণধোলাইয়ের শিকার হয়ে অভিযুক্তের মৃত্যু হয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সাব্রুমের কলাছড়া এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে, নেশাগ্রস্ত যুবক আশিস দেবনাথ আচমকা এক ব্যক্তির উপর দা নিয়ে হামলা চালায়। ওই ব্যক্তি, রামকৃষ্ণ দাস, কোনওভাবে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। কিন্তু হামলা ঠেকাতে গেলে দেবস্প্রিয় ভট্টাচার্যের উপরও ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্ত যুবক। ধারালো দায়ের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবস্প্রিয়ের।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে ততক্ষণে উত্তেজিত জনতা অভিযুক্ত আশিস দেবনাথকে ধরে ফেলে এবং ব্যাপক মারধর করে। পুলিশের উপস্থিতিতেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গণধোলাইয়ের ফলে গুরুতর আহত ওই অভিযুক্ত যুবকেরও মৃত্যু হয়।

এদিকে, আহত রামকৃষ্ণ দাস বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এই ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top