News Flash

  • Home
  • দেশ
  • চৈত্র নবরাত্রির সূচনা, মাতা শৈলপুত্রী রূপে পূজিতা দেবী দুর্গা
Image

চৈত্র নবরাত্রির সূচনা, মাতা শৈলপুত্রী রূপে পূজিতা দেবী দুর্গা

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): শুভসূচনা হয়ে গেল চৈত্র নবরাত্রির, রবিবার নবরাত্রির প্রথম দিনে মাতা শৈলপুত্রী রূপে পূজিতা হন দেবী দুর্গা। নবরাত্রির প্রথম দিনে দেশের বিভিন্ন মন্দিরে দেবী দুর্গার আরাধনা করা হয়। রবিবার থেকে শুরু হয়েছে ৯ দিনব্যাপী চৈত্র নবরাত্রির উৎসব, এই উপলক্ষ্যে মুম্বইয়ের শ্রী মুম্বাদেবী মন্দিরে আরতি করা হয়। দিল্লির ঝান্ডেওয়ালান মন্দিরে সকালের আরতি করা হয়। ঝাণ্ডেওয়ালান মন্দিরের পুরোহিত অম্বিকা প্রসাদ পন্ত বলেন, “আজ চৈত্র নবরাত্রির প্রথম দিন, আজ দেবী দুর্গার শৈলপুত্রী রূপে পূজা করা হয়। তাঁকে শৈলপুত্রী বলা হয় কারণ তিনি হিমালয়ের কন্যা বলে বিশ্বাস করা হয়।”

চৈত্র নবরাত্রির প্রথম দিনে দিল্লির ছতরপুরের শ্রী আদ্য কাত্যায়নী শক্তিপীঠ মন্দিরে সকালের আরতি করা হয়। মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে ভস্ম আরতি করা হয়। চৈত্র নবরাত্রির প্রথম দিনে হরিদ্বারের মনসা দেবী মন্দিরে বিপুল সংখ্যক ভক্ত উপস্থিত হন। মাতা বৈষ্ণো দেবী মন্দিরে এদিন বিপুল সংখ্যক ভক্তদের সমাগম হয়।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top