News Flash

Image

খুশির ঈদ, সেজে উঠছে মসজিদ

আগরতলা, ২৯ মার্চ : আগামী ৩১ মার্চ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ত্রিপুরায় উদযাপিত হবে মুসলমানদের অন্যতম প্রধান উৎসব ঈদ। তাই এরই অঙ্গ হিসেবে রাজধানী আগরতলায় গেদু মিয়া মসজিদে চলছে প্রস্তুতি।

পবিত্র রমজান মাসের শেষেই খুশির ইদ উদযাপন করে মুসলিম ধর্মাবলম্বীরা। রোজার এই মাস ইসলাম ধর্মাবলম্বীদের জন্য শুভ মাস বলে গণ্য করা হয়। কথিত আছে, আজ থেকে প্রায় ১,৪০০ বছর আগে রমজান মাসে ইসলামের পবিত্র গ্রন্থ কোরানের প্রথম শ্লোক হজরত মহম্মদের কাছে এসে পৌঁছায়। এই মাসে তাই ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা ফজরের নামাজ পড়ে রোজা শুরু করেন। সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা ভাঙেন। টানা এক মাস রোজা পালনের পর আসে খুশির ঈদ বা ঈদ-উল-ফিতর। চাঁদ দেখার উপর নির্ভর করে কবে পালিত হবে খুশির ঈদ।

আগামী ৩১ শে মার্চ অর্থাৎ রবিবার পালিত হতে পারে ঈদ। তবে সৌদি আরবের চাঁদ দেখার উপর নির্ভর করবে ঈদের দিন তারিখ। এই ঈদকে সামনে রেখে আগরতলার গেদু মিয়া মসজিদে চলছে প্রস্তুতি। ইতিমধ্যেই এই খুশির ঈদকে সামনে রেখে ইসলাম ধর্মাবলম্বীরা পোশাক-আশাক কিনতে শহরে ভিড় জমাচ্ছেন। আগামী রবিবার ঈদের দিন গেদু মিয়া মসজিদে সকাল আটটায় আদায় করা হবে ঈদের নামাজ ।

Releated Posts

সরকার পক্ষ এবং বিরোধী দলের সদস্যগণ ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবেকাজ করে ত্রিপুরার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই: আইনসভাকে গণতন্ত্রের মন্দির বলা হয়। বিধানসভার সদস্যদের আদর্শ, নিষ্ঠা ও সেবার মনোভাব আইনসভাকে…

ByByReshmi Debnath Jul 2, 2026

এজিএমসি ও জিবিপি হাসপাতালের পরিষেবা উন্নত করতেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত: বিজেপি

আগরতলা, ১ জুলাই: এজিএমসি ও জিবিপি হাসপাতালের চিকিৎসা পরিষেবা এবং মেডিক্যাল শিক্ষার মান উন্নত করার লক্ষ্যেই ওই দুই…

ByByReshmi Debnath Jul 1, 2026

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সরকারি সিদ্ধান্ত বাস্তবতার সঙ্গে সংগতিহীন, পুনর্বিবেচনার দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ জুলাই : চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সরকারি সিদ্ধান্ত বাস্তবতার সঙ্গে সংগতিহীন। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের সরকারি…

ByByTaniya Chakraborty Jul 1, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১ জুলাই: ত্রিপুরার চলমান জাতীয় সড়ক প্রকল্পের অগ্রগতি এবং নতুন সড়ক পরিকাঠামো উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহণ…

ByByTaniya Chakraborty Jul 1, 2026
Scroll to Top