News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি
Image

রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ:
আজ দিল্লিতে জননেতা রাহুল গান্ধীর সাথে দেখা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা।

এদিনের এই সাক্ষাৎকার সম্পর্কে প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়েছেন, উনার সাথে রাজ্যের সাংগঠনিক বিষয়, রাজ্যে সরকারের ব্যাপক দুর্নীতি, রাজ্যের এবং আদিবাসী ভাইবোনদের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় প্রদেশ কংগ্রেস সভাপতির। উনাকে রাজ্যে আসার আমন্ত্রণ জানান প্রদেশ কংগ্রেস সভাপতি।

উনি বলেছেন, খুব শীঘ্রই উনি রাজ্যে আসছেন এবং তার জন্য ইনচার্জকে তার প্রস্তুতি নেওয়ার জন্য আদেশ দেন। প্রদেশ কংগ্রেস সভাপতির সাথে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের ইনচার্জ তথা সাংসদ সপ্তগিরি শঙ্কর উলাকা।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top