News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উরমাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা, অভিযোগ
Image

উরমাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা, অভিযোগ

আগরতলা, ২৬ মার্চ: উরমাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বেহাল দশায় পরিনত হয়ে রয়েছে। গোটা স্বাস্থ্যকেন্দ্র জুড়ে নোংরা আর্বজনার স্তূপ জমে রয়েছে, বলে অভিযোগ। পাশাপাশি, সরকারি আবাসনগুলোতে এখনো পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা দেওয়া হয়নি।

প্রসঙ্গত, গত ২০২৩ সালের ৭ নভেম্বর মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার হাতে উরমাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারের জন্য সরকারি কোয়াটার উদ্বোধন হয়েছিল। আজ উদ্বোধনের দেড় বছর অতিক্রান্ত হয়ে গেল সে কোয়ার্টারে আজ পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা দেওয়া হয়নি। বিদ্যুৎ পরিষেবা না থাকার ফলে আবাসনগুলো ব্যবহার করার অযোগ্য হয়ে রয়েছে। তাছাড়া, নোংরা আবর্জনা এবং কোয়াটারের সামনের বন জঙ্গল ঘেরা হয়ে রয়েছে।

তাছাড়া,উরমাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি এক দুটি সমস্যা নয় নানাবিদ সমস্যা রয়েছে। হাসপাতালটি পরিষ্কার রাখার জন্য যেখানে ছয় থেকে সাতজন কর্মীর প্রয়োজন সেখানে একজন দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। গ্রামীন এলাকার এই হাসপাতাল থাকার পরেও পরিষেবা উন্নতমানের না হওয়ার ফলে তাদেরকে দৌড়াতে হয় মেলাঘর হাসপাতালে।

Releated Posts

জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতির পৃথক পরিসংখ্যান নয়, তবে মাতৃভাষায় উত্তরদাতার তথ্য হবে নথিভুক্ত

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ২০২৭ সালের জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতি এবং ত্রিপুরা ভাষার পৃথক গণনা ও পরিসংখ্যান প্রকাশের দাবি নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top