News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রেশন কার্ড ডিজিটাল করার উদ্যোগ নিয়ে উদ্বেগ রেশন ডিলারদের
Image

রেশন কার্ড ডিজিটাল করার উদ্যোগ নিয়ে উদ্বেগ রেশন ডিলারদের

আগরতলা, ২৩ মার্চ : আগামী ৩১ মার্চের মধ্যে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিংক করার সময়সীমা নির্ধারণ করেছে খাদ্য দপ্তর। এছাড়া, রাজ্য সরকার ‘এক দেশ এক রেশন কার্ড’ প্রকল্পের মাধ্যমে উত্তরপূর্বাঞ্চলের প্রথম রাজ্য হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে রেশন কার্ডের সুবিধাভোগীরা দেশের যেকোনো প্রান্ত থেকে রেশন নিতে পারবেন।

তবে, রাজ্য সরকারের এই মহৎ উদ্যোগের সফল বাস্তবায়নে চ্যালেঞ্জ দেখা দিয়েছে। বিভিন্ন রেশন ডিলাররা জানিয়েছেন, রাজ্যের অধিকাংশ রেশন ভোক্তা এখনও কেওয়াইসি (KYC) প্রক্রিয়া সম্পন্ন করেননি। তাদের আশঙ্কা, সময়সীমা শেষ হওয়ার আগেই যদি কেওয়াইসি সম্পন্ন না হয়, তবে প্রকল্পের সুফল ভোগ করতে পারবেন না অনেকেই।

ত্রিপুরার রেশন ভোক্তাদের কাছে রেশন ডিলাররা অনুরোধ জানিয়েছেন যে, অতিশীঘ্রই কেওয়াইসি সম্পন্ন করার জন্য রেশনের সঙ্গে যোগাযোগ করার জন্য। তা না হলে, সময়সীমার মধ্যে আধার লিংকিং এবং ‘এক দেশ এক রেশন কার্ড’ প্রকল্পের সুবিধা পাওয়া কঠিন হয়ে পড়বে।

Releated Posts

অ্যাক্ট ইস্ট নীতির সাফল্যই ত্রিপুরার আনারসকে বিশ্ববাজারে পৌঁছে দিয়েছে: রতন লাল নাথ

আগরতলা, ২৭ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত উদ্যোগকে বাস্তবায়িত করার লক্ষ্যেই নয়াদিল্লিতে…

ByByNews Desk Jun 27, 2026

ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন আনারস এক বিশেষ ভূমিকা রাখছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরার সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে আনারসের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন…

ByByNews Desk Jun 27, 2026

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top