News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুটি চালকের মর্মান্তিক মৃত্যু
Image

বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুটি চালকের মর্মান্তিক মৃত্যু

উদয়পুর, ২২ মার্চ: উদয়পুর এগ্রিকালচার চৌমুহনিতে আজ বিকাল তিনটের দিকে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন স্কুটি চালক বিকাশ কুমার রায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর তারা দ্রুত দমকল বাহিনীকে খবর দেন। পরে দমকল কর্মীরা আহত অবস্থায় থাকা স্কুটি চালক বিকাশ কুমার রায়কে গোমতী হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পর্যবেক্ষণে তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, বাসের চাকায় পিষ্ট হওয়ার ফলে তার মৃত্যু হয়েছে। ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top