News Flash

  • Home
  • দেশ
  • নাগপুর হিংসায় ধৃত ১০৪; দোষীদের রেহাই নয়, জানালেন মুখ্যমন্ত্রী
Image

নাগপুর হিংসায় ধৃত ১০৪; দোষীদের রেহাই নয়, জানালেন মুখ্যমন্ত্রী

নাগপুর, ২২ মার্চ (হি.স.): মহারাষ্ট্রের নাগপুরে হিংসাত্মক ঘটনায় এখনও পর্যন্ত ১০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার এমনটাই জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, দোষীদের কোনও রেহাই দেওয়া হবে না। শনিবার নাগপুরে এক সাংবাদিক সম্মেলনে দেবেন্দ্র ফড়নবিস বলেছেন, পুরো ঘটনাক্রম এবং গৃহীত পদক্ষেপ পর্যালোচনা করা হয়েছে। সকালে ঔরঙ্গজেবের সমাধির প্রতিরূপ পুড়িয়ে ফেলা হয়েছে। এর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়, কিন্তু কোরআনের একটি আয়াত লেখা আছে বলে গুজব ছড়িয়ে পড়ার পর লোকজন জড়ো হয়েছিল। জনতা পাথর ছুঁড়ে, অগ্নিসংযোগ করে এবং পুলিশ প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে, যারা দাঙ্গা করছিল তাদের গ্রেফতার করা হচ্ছে। এখনও পর্যন্ত ১০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ আরও গ্রেপ্তার করবে। যারা দাঙ্গায় জড়িত বা দাঙ্গাকারীদের সহায়তা করছে তাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হবে। যারা সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছে তাদেরও অভিযুক্ত করা হবে। এখনও পর্যন্ত ৬৮টি সোশ্যাল মিডিয়া পোস্ট চিহ্নিত করা হয়েছে এবং মুছে ফেলা হয়েছে।”

—————

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top