News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দক্ষিণ জয়পুরের ঘটনায় সিপিএমের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের বিজেপির
Image

দক্ষিণ জয়পুরের ঘটনায় সিপিএমের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের বিজেপির

আগরতলা, ২২ মার্চ : দক্ষিণ জয়পুরের ঘটনায় ৭ জন সিপিআইএমের নেতা কর্মীদের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় পাল্টা মামলা দায়ের করেন বিজেপির নেতৃত্বরা। তাঁদের অভিযোগ, সিপিএমের হামলায় গুরুতর আহত হয়েছে বিজেপির বুথ সভাপতি। তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে। ওই ঘটনায় অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

প্রসঙ্গত, সিপিএমের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে পথসভা চলাকালীন বিজেপি’র মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্জীর নেতৃত্বে ১৩/১৪ জন বিজেপি কর্মী কর্মসূচী স্থানে গিয়ে প্রথমে হুমকি দিয়েছেন। তারপর দেরী না করে প্রাণঘাতি আক্রমণ শুরু করে দেয়। এতে জেলা সম্পাদক রতন দাস, রাজ্য কমিটির সদস্য সুভাশীষ গাঙ্গুলী সহ একাধিক নেতা কর্মী আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে, থানায় পাল্টা মামলা দায়ের করেন বিজপির নেতৃত্বরা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির এক কর্মী বলেন, সিপিএমের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছে বিজেপির বুথ সভাপতি। তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অভিযোগ, বাম জমানায় গত ২৫ বছর ধরে সন্ত্রাস চালিয়ে গেছে। তাঁদের এই অভ্যাস কখনো যাবে না। বাম জমানায় দক্ষিণ রামনগর এলাকা জুড়ে সন্ত্রাস চালিয়ে গিয়েছিল। এই ইতিহাস কখনো রাজ্যবাসী ভুলবে না। তাই সিপিএমের সাত নেতা কর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Releated Posts

ত্রিপুরা পুলিশের রদবদল শুরু, বদলি ৯ পুলিশ আধিকারিক

আগরতলা, ৯ জুন : ত্রিপুরা পুলিশে বড়সড় রদবদলের প্রস্তুতি শুরু হয়েছে। খুব শীঘ্রই ওসি (অফিসার-ইন-চার্জ) এবং এসডিপিও স্তরে…

ByByTaniya Chakraborty Jun 9, 2026

ধর্মনগরে পরিত্যক্ত স্করপিও থেকে ব্রাউন সুগার উদ্ধার, তদন্তে নেমে রহস্যের জাল উন্মোচনের চেষ্টা পুলিশের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৮ জুন: মাদকবিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে চালানো এক…

ByByReshmi Debnath Jun 8, 2026

শ্রমিকদের বিভিন্ন দাবি পূরণের দাবিতে টিএনজিসিএল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন: শ্রমিকদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া ও কর্মক্ষেত্রের সমস্যার দ্রুত সমাধানের দাবিতে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি…

ByByReshmi Debnath Jun 8, 2026

দীর্ঘদিনের বিদ্যুৎ সংকটে নাজেহাল নারকেলকুঞ্জ, বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন, নতুন ট্রান্সফরমার বসানোর আশ্বাস

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ৮ জুন: দীর্ঘদিন ধরে বিদ্যুতের ঘাটতি, লো-ভোল্টেজ এবং অনিয়মিত পরিষেবার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন নারকেলকুঞ্জ…

ByByReshmi Debnath Jun 8, 2026
Scroll to Top