News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিপিএমের জনসভায় হামলা, তীব্র নিন্দা জানিয়েছে সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী, থানায় মামলা
Image

সিপিএমের জনসভায় হামলা, তীব্র নিন্দা জানিয়েছে সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী, থানায় মামলা

আগরতলা, ২২ মার্চ: সিপিএমের সভা চলাকালীন বিজেপি সন্ত্রাসীরা প্রাণঘাতী হামলা চালিয়েছে। ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সি পি আই (এম) রাজ্য সম্পাদকমন্ডলী। পাশাপাশি, আক্রমণকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে উপযুক্ত শস্তির ব্যবস্থা করার দাবী জানিয়েছে।

এদিন রাজ্য সম্পাদকমন্ডলীর বিবৃতিতে জানিয়েছে, আজ বিকাল ৩.১৫ মিনিটে সি পি আই (এম) রাজনগর লোক্যাল কমিটির অন্তর্গত জয়পুর পশ্চিম পাড়ায় জয়পুর ব্রিজের নিকট রাস্তাঘাট, পানীয় জল ইত্যাদি স্থানীয় জরুরী দাবীতে পার্টির একটি পথসভার কর্মসূচী ছিল। পুলিশকে জানিয়ে এই কর্মসূচীর আয়োজন করা হয়েছিল। ওই কর্মসূচীতে উপস্থিত ছিলেন পার্টির পশ্চিম জেলার সম্পাদক রতন দাস, রাজ্য কমিটির সদস্য সুভাশীষ গাঙ্গুলী, এস এফ আই রাজ্য সম্পাদক সন্দিপন দেব, স্থানীয় নেতা মানিক ধর সহ অনেকেই উপস্থিত ছিলেন।

কর্মসূচী চলাকালীন বিজেপি’র মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্জীর নেতৃত্বে ১৩/১৪ জন বিজেপি কর্মী কর্মসূচী স্থানে গিয়ে প্রথমে হুমকি দিয়ে দেরী না করে প্রাণঘাতি আক্রমণ শুরু করে দেয়। এতে জেলা সম্পাদক রতন দাস, রাজ্য কমিটির সদস্য সুভাশীষ গাঙ্গুলী, সুভাষ দাস সদর বিভাগীয় কমিটির সদস্য এবং স্থানীয় নেতা জয়নাল উদ্দীন, প্রিয়লাল দাস, মানিক ধর, ভবতোষ রায় চৌধুরী এবং রতন রবি দাস আক্রান্ত ও আহত হন। পুলিশকে জানানো সত্ত্বেও পুলিশ প্রশাসন থেকে কোন প্রকার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এদিন আরও জানিয়েছে, বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে এই এলাকায় বার বার সি পি আই (এম) কর্মী-সমর্থকরা আক্রান্ত হয়েছে বলেই পুলিশের সাহায্য চাওয়া হয়েছিল। কিন্তু পুলিশ প্রশাসন থেকে সি পি আই (এম) নেতা-কর্মীদের নিরাপত্তায় উদাসীন থাকার ফলেই পরিকল্পিত এই আক্রমণ সংঘটিত হয়। আক্রমণকারীদের নাম উল্লেখ করেই থানায় এফ আই আর করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তারের কোন খবর নেই।

সি পি আই (এম) রাজ্য সম্পাদকমন্ডলী আজকের আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে। আক্রমণকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে উপযুক্ত শস্তির ব্যবস্থা করারও দাবী জানিয়েছে।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top