News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত সব পরীক্ষা আজ শেষ হয়েছে
Image

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত সব পরীক্ষা আজ শেষ হয়েছে

আগরতলা, ২২ মার্চ : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চতর মাধ্যমিকের আজ সিক্সথ সাবজেক্ট (ভোকেশনাল) বিষয়ের পরীক্ষা গ্রহণ করা হয়। রাজ্যের ৬০টি উচ্চতর মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের অন্তর্গত সবকটি পরীক্ষাস্থলের অবস্থা শান্তিপূর্ণ ছিলো।

সারা রাজ্যে আজ পরীক্ষায় বসেছিলো ২,৫৩২ জন পরীক্ষার্থী। তারমধ্যে ছাত্র ১,০৬১ জন ও ছাত্রী ১,৪৭১ জন। অনুপস্থিত ছিলো ২৯ জন ছাত্র ও ২০ জন ছাত্রী। ছাত্রছাত্রীর উপস্থিতির হার ৯৮.১০ শতাংশ। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ২০২৫ সালের সব পরীক্ষা আজ শেষ হয়েছে। পরীক্ষার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রাজ্যের সাধারণ প্রশাসন, শিক্ষা দপ্তর, তথ্য ও সংস্কৃতি দপ্তর, আরক্ষা, বিদ্যুৎ, পরিবহণ, স্বাস্থ্য প্রভৃতি দপ্তর, বিভিন্ন পুরসভা এবং রাজ্যের সমস্ত সংবাদমাধ্যমের সংশ্লিষ্ট সবাইকে পর্ষদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top