News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ত্রিপুরার অর্থনীতিকে আরও তরান্বিত করবে : সাংসদ বিপ্লব
Image

২০২৫-২৬ অর্থবছরের বাজেট ত্রিপুরার অর্থনীতিকে আরও তরান্বিত করবে : সাংসদ বিপ্লব

আগরতলা, ২১ মার্চ : ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ত্রিপুরার অর্থনীতিকে আরও তরান্বিত করবে। বিকশিত বাজেট রাজ্যের উন্নয়নের পথ সুগম করবে। আজ ত্রিপুরা বাজেট সম্পর্কে প্রতিক্রিয়ায় এইভাবেই বিজেপি আইপিএফটি তিপরা মথা জোট সরকারের প্রশংসা করলেন সাংসদ বিপ্লব কুমার দেব।

তাঁর কথায়, ২০২৪-২৫ অর্থবছরে ২৭৮০৪.৬৭ কোটি টাকা বাজেট পেশ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে বছরে ৩২৪২৩.৪৪ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। গত বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, বলে জানান তিনি। রাজ্যের সমাজের অন্তিম ব্যক্তিদের কথা মাথয় রেখে এই বাজেট পেশ করা হয়েছে।

এদিন শ্রীদেব বলেন, ত্রিপুরার সার্বিক উন্নয়নের নিরিখে এবছরের বাজেট পেশ করা হয়েছে। এই বিকশিত বাজেট রাজ্যের উন্নয়নের পথ সুগম করবে, বলে দাবি তাঁর। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যরা যেভাবে কাজ করছেন তারই বহিঃপ্রকাশ এই বাজেটের মাধ্যমে প্রকাশ পেয়েছে।

এদিন তিনি আরও বলেন, ত্রিপুরায় সরকারি কর্মচারী ও শিক্ষকদের জন্য বাজেট ঘোষণা হতেই উপহার দিলেন মুখ্যমন্ত্রী। আজ আরো ৩% মহার্ঘ্য ভাতা প্রদানের ঘোষণা দিয়েছেন। ত্রিপুরায় বড়মাত্রায় সরকারি কর্মচারী রয়েছে। এই বাজেট ত্রিপুরার অর্থনীতিকে তরান্বিত করবে, বলে আশা ব্যক্ত করেন তিনি।

পাশাপাশি, এদিন তিনি বিকশিত বাজেট পেশ করার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং মন্ত্রিসভার সকল সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন।

Releated Posts

গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর আগেই ঘুম, হাতেনাতে ধরা পড়ল চোর

আগরতলা, ১৭ আগস্ট: চুরি করতে গিয়ে শেষ পর্যন্ত ঘুমই কাল হলো এক দুষ্কৃতীর। গ্যাস সিলিন্ডার চুরি করে চম্পট…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top