News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে আগামীকাল জাতীয় সড়ক অবরোধের ডাক টিএসএফ-র
Image

ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে আগামীকাল জাতীয় সড়ক অবরোধের ডাক টিএসএফ-র

আগরতলা, ২০ মার্চ: ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে আগামীকাল জাতীয় সড়ক অবরোধের সিদ্ধান্ত নিয়েছে টিএসএফ। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন টিএসএফ-র নেতৃত্বরা।

এদিন সংগঠনের এক কর্মী বলেন, দীর্ঘ দিন ধরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রোমান হরফে ককবরক লেখার দাবি শিক্ষা দপ্তরে জানানো হচ্ছে। তারপর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। একাধিকবার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পর্ষদ সভাপতি, রাজ্যপালের নিকটও ডেপুটেশন প্রদান করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সমস্যা সমাধানের কোনো উদ্যোগ গ্রহণ করে নি।

এদিন তিনি আরও জানিয়েছেন, ককবরক পরীক্ষায় পরীক্ষার্থীদের বাংলা লিপিতে লেখার জন্য চাপের সম্মুখীন হতে হচ্ছে। তাই বহুবার সংগঠনের তরফ থেকে আন্দোলনমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাই ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে আগামীকাল জাতীয় সড়ক অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Releated Posts

নেশামুক্ত যুবসমাজ গড়ার লক্ষ্যে বিলোনিয়ায় শপথ ও স্বাক্ষর অভিযান

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৯ সেপ্টেম্বর: ‘নেশামুক্ত যুব অভিযান’-এর আওতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের জাতীয় সেবা প্রকল্প ও অভ্যন্তরীণ গুণমান নির্ণায়ক শাখা-এর…

ByByNews Desk Sep 19, 2026

নভেম্বরের মধ্যে ত্রিপুরায় চালু হতে পারে আরও ৬টি একলব্য আবাসিক বিদ্যালয়

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আদিবাসী ছাত্রছাত্রীদের আবাসিক শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করতে ত্রিপুরায় নতুন করে আরও ৬টি একলব্য মডেল…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বালি উত্তোলন ব্যবস্থাপনায় নতুন প্রশাসনিক কাঠামো, দায়িত্বে শিল্প ও বাণিজ্য দফতর

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যে বালি উত্তোলন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন প্রশাসনিক কাঠামো চালু করল ত্রিপুরা সরকার। ১ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

১১ দফা দাবিতে আগরতলায় সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ধর্না

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top