News Flash

  • Home
  • প্রধান খবর
  • শম্ভু ও খানৌরি সীমানায় কড়া নিরাপত্তা, কংক্রিটের ব্যারিকেড ভাঙল পুলিশ
Image

শম্ভু ও খানৌরি সীমানায় কড়া নিরাপত্তা, কংক্রিটের ব্যারিকেড ভাঙল পুলিশ

নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.): কৃষকদের প্রতিবাদ-আন্দোলনের প্রেক্ষিতে পঞ্জাব-হরিয়ানা খানৌরি সীমানায় নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে, মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি হরিয়ানা-পঞ্জাবের শম্ভু সীমানায় নিরাপত্তা বাড়ানো হয়েছে, সেখানে কংক্রিটের তৈরি ব্যারিকেড ভেঙে দিয়েছে হরিয়ানা পুলিশ।

বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন কৃষকরা, এই বিক্ষোভ ঠেকাতে হরিয়ানা-পাঞ্জাব শম্ভু সীমানায় তৈরি কংক্রিটের ব্যারিকেড সরিয়ে দেওয়ার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বুধবার সন্ধ্যায়, পঞ্জাব-হরিয়ানা খানৌরি সীমানা এবং শম্ভু সীমানা থেকে কৃষকদের সরিয়ে দেয় পঞ্জাব পুলিশ। শম্ভু ও খানৌরি সীমানা থেকে বিক্ষোভরত কৃষকদের সরিয়ে দেওয়ার প্রেক্ষিতে কিষাণ মজদুর সংগ্রাম কমিটির সতনাম সিং পান্নু বলেন, “মোদী সরকারের সহযোগিতায় অথবা নির্দেশে ভগবন্ত মান সরকারের কৃষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নিন্দা জানাই।”

Releated Posts

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026

প্যারিস সিওপি২১-এর সব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে ভারত: মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দাবি করেছেন, জি২০-র মধ্যে ভারতই একমাত্র দেশ, যারা প্যারিস সিওপি২১…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top