News Flash

  • Home
  • দেশ
  • নাগপুরের পরিস্থিতি শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রণে, জানালেন পুলিশ কমিশনার
Image

নাগপুরের পরিস্থিতি শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রণে, জানালেন পুলিশ কমিশনার

নাগপুর, ১৮ মার্চ (হি.স.): মহারাষ্ট্রের নাগপুরের পরিস্থিতি এখন শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রণে, মঙ্গলবার এমনটাই দাবি করলেন নাগপুরের পুলিশ কমিশনার। সোমবারের সংঘর্ষ ও হিংসাত্মক ঘটনা সম্পর্কে নাগপুরের পুলিশ কমিশনার ডঃ রবীন্দ্র সিংগল বলেছেন, “নাগপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং শান্তিপূর্ণ। ৫০ জনেরও বেশি লোকজনকে আটক করা হয়েছে। আমরা সরকারি সম্পত্তির ক্ষতিকারীদের চিহ্নিত করছি।”

পুলিশ কমিশনার আরও বলেছেন, “এই ঘটনায় ৩৩ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। পুলিশ ভালো কাজ করেছে। যাদের চিহ্নিত করা হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সমস্ত প্রাসঙ্গিক ধারা প্রয়োগ করা হবে। নাগপুরে পুলিশ এবং বাহিনী মোতায়েন রয়েছে। নাগপুরের কিছু অংশে কারফিউ জারি করা হয়েছে। এই ধরনের ঘটনা যাতে আবার না ঘটে সেজন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে একটি বৈঠক করা হবে।”

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top