News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিএসএফ ৮১ নং বাহিনীর তরফে সিভিক একশন প্রোগ্রামের আয়োজন
Image

বিএসএফ ৮১ নং বাহিনীর তরফে সিভিক একশন প্রোগ্রামের আয়োজন

আগরতলা, ১৮ মার্চ: সীমান্তবাসীকে নিরাপত্তা প্রদানপর পাশাপাশি পরিবারের শিশুদের শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাতে সিভিক একশন প্রোগ্রামের আয়োজন করে বিএসএফ ৮১ নং বাহিনী। এদিন ওই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন পাঠ্য সামগ্রী এবং ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে ।

আজ বাহিনীর কমান্ডিং অফিসার রাকেশ সিনহার উপস্থিতিতে বাহিনীর লালটিলা বিওপির অন্তর্গত নির্ভয় পুর উচ্চ বিদ্যালয়ে সিভিক অ্যাকশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। তাতে এলাকার প্রায় ৬ জন প্রতিবন্ধীদের ট্রাই সাইকেল সহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী এবং সীমান্ত বাসীদের আত্মনির্ভর হওয়ার ক্ষেত্রে সেলাই মেশিন থেকে শুরু করে কৃষির সরঞ্জাম প্রদান করা হয়েছে।

পাশাপাশি, এদিন বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড রাজেশ লাঙ্গে, লালটিলা বিওপি কমান্ডার নবজোৎ সিং স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য রা। এদিন বাহিনীর অফিসার রাকেশ সিনহা বলেন, আগামী দিনে যদি কোন ছাত্র-ছাত্রী সেনাবাহিনীতে যোগ দেওয়ার ক্ষেত্রে প্রশিক্ষণ নিতে চায় তাহলে বাহিনীর পক্ষ থেকে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং যে সকল ছাত্রছাত্রীরা দারিদ্রতার কারণে লেখাপড়ায় কোচিং নিতে সমস্যা হয় তাদেরও কোচিং দেওয়ার ব্যবস্থা করা হবে বাহিনীর পক্ষ থেকে যাতে করে সীমান্তবাসীরা নিরাপত্তার পাশাপাশি আত্মনির্ভর হয়ে ওঠতে পারবে সেই বিশ্বাস জোগাতেই এই ধরনের আয়োজন।

Releated Posts

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top