News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাহে রমজান উপলক্ষে গরিব অসহায়দের হাতে খাদ্য সামগ্রী প্রদান
Image

মাহে রমজান উপলক্ষে গরিব অসহায়দের হাতে খাদ্য সামগ্রী প্রদান

বক্সনগর , ১৫ মার্চ : ধর্মপ্রাণ মুসলিমদের পবিত্র মাস মাহে রমজান চলছে। রোজা রাখার মাধ্যমে আত্মশুদ্ধির এই মাসে আল্লাহর নাম স্মরণ ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি সাধারণ মুসলিমদের জীবনে কিছু অতিরিক্ত খরচও হয়। সমাজে বিভিন্ন স্তরের মানুষ বাস করে, তবে কিছু পরোপকারী সমাজসেবকও রয়েছেন, যারা এই মাসে গরিব অসহায়দের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করেন। এমন একজন বিশিষ্ট সমাজসেবক হলেন এমডি জুয়েল, যিনি আনন্দপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে সমাজসেবার কাজ করেন।

রমজান মাস উপলক্ষে এমডি জুয়েল আনন্দপুর ও কমলনগর গ্রাম পঞ্চায়েতের ৩৫ জন গরিব অসহায়দের হাতে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। প্রতিটি ব্যাগে ছিল ২ কিলো আলু, ১ কেজি পেঁয়াজ, ছানা মটর, বুজ্জো তেল, ডাল, চিনি, মুড়ি, চিড়া, চাউল, খেজুর, রসনা ও খেজুর। প্রতি ব্যাগের মূল্য ছিল এক হাজার পঁচিশ টাকা, এবং সর্বমোট খাদ্য সামগ্রী বিতরণের খরচ হয়েছে ৩৬ হাজার ২২৫ টাকা।

৩৫ জন দরিদ্র ব্যক্তি খাদ্য সামগ্রী পেয়ে খুবই খুশি এবং আপ্লুত। তারা পরম করুণাময় আল্লাহতালার কাছে এমডি জুয়েল এর জন্য আশীর্বাদ কামনা করেছেন। এমডি জুয়েল আশা প্রকাশ করেছেন যে, এই খাদ্য সামগ্রী তাদের রমজান মাসে কিছুটা হলেও সংসারের ঘাটতি মেটাতে সহায়ক হবে।

এমডি জুয়েলের এই পরোপকারী কার্যক্রম এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং তার মানবিক কাজের জন্য সবাই তার প্রতি কৃতজ্ঞ।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top