News Flash

Image

অমৃতসরের মন্দিরে বিস্ফোরণ, তদন্তে পুলিশ

অমৃতসর, ১৫ মার্চ (হি.স.): পঞ্জাবের অমৃতসরের খান্ডওয়ালার ঠাকুরদ্বারা মন্দিরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে দুই বাইক আরোহী বিস্ফোরক জাতীয় কিছু ছোঁড়ে বলে সন্দেহ করা হচ্ছে। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ এই বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখছে।

অমৃতসরের কমিশনার জিপিএস ভুল্লার বলেন, “আমরা ভোররাত দু’টো নাগাদ এই তথ্য পেয়েছি। আমরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছেছি। ফরেনসিক দলকে ডাকা হয়েছে… আমরা সিসিটিভি পরীক্ষা করেছি এবং স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেছি। আসল কথা হল, পাকিস্তানের আইএসআই আমাদের যুবকদের পঞ্জাবে অশান্তি সৃষ্টি করতে প্রলুব্ধ করছে। আমরা কয়েক দিনের মধ্যে এই খুঁজে বের করব এবং যথাযথ ব্যবস্থা নেব। আমি যুবকদের সতর্ক করে দিচ্ছি, তারা যেন নিজেদের জীবন নষ্ট না করে… আমরা শীঘ্রই অপরাধীদের ধরব।”

—————

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top