News Flash

Image

রাতের আঁধারে গৃহস্থের বাড়িতে চোরের হানা

আগরতলা, ১৪ মার্চ: রাতের আঁধারে হাত সাফাই করল চোরের দল। গতকাল গভীর রাতে কদমতলা গ্রাম পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ডের এক গৃহস্থের বাড়িতে চোরের দল হানা দিয়েছে। চোরের দল হানা দিয়ে স্বর্নালঙ্কার সহ নগদ অর্থ নিয়ে পালিয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার বিবরণে বাড়ির মালিক অলক কান্তি নাথ বলেন, গতকাল তাঁর স্ত্রী সন্তানদের নিয়ে তার এক বোনের বিয়েতে গিয়েছিলেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল ঠাকুর ঘরের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। আজ সকালে স্বপরিবারে বাড়ি ফিরে ঘরে ঢুকতেই দেখতে পান ঘরের আলমারি ভাঙ্গা ও আসবাপত্র এলোমেলোভাবে পড়ে রয়েছে। সাথে সাথে তিনি পুলিশকে খবর দিয়েছেন। তিনি আরও বলেন, চোরের দল হানা দিয়ে নগদ কুড়ি হাজার টাকা ও এক ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায়।

Releated Posts

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top