News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিরোধীরা নেতিবাচক চিন্তাভাবনা নিয়ে চলাফেরা করেন : মুখ্যমন্ত্রী
Image

বিরোধীরা নেতিবাচক চিন্তাভাবনা নিয়ে চলাফেরা করেন : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ মার্চ : বিরোধীরা নেতিবাচক চিন্তাভাবনা নিয়ে চলাফেরা করেন। আসলে অস্তিত্বকে টিকিয়ে রাখতে জনসম্মুখে বিভ্রান্তমূলক মন্তব্য করেছেন বিরোধীরা। তাই তাঁদের নির্বাচনে নোটার সাথে লড়াই করতে হয়। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই বিরোধীদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

তিনি বলেন, বিরোধীরা নিজেরাও সঠিকপথে চলতে জানে না। তাই অন্যদেরকেও চলতে দেয় না। তাই তাঁরা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে ভুল ধরার চেষ্টা করেন। আসলে বিরোধীরা নেতিবাচক ভাবনাচিন্তা নিয়েই চলাফেরা করেন। তাঁদের নিয়ে কথা বলার প্রয়োজন নেই। তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার সমস্ত প্রতিশ্রুতি পালন করে যাচ্ছে। মহিলাদের স্বশক্তিকরণের উপর সরকার বিশেষ জোর দিয়েছে। তাই আজ রবীন্দ্র শর্তবার্ষিকী ভবনে মাধ্যমিক পাস ১৪০ জন মেধাবী ছাত্রীকে স্কুটি প্রদান করা হয়েছে। সরকারে এই উদ্যোগে ছাত্রীরা অনেক খুশি হয়েছে। অত্যন্ত বিরোধীদের সরকারের এই ভালো সিদ্ধান্তের জন্য ধন্যবাদ দেওয়া উচিত, কটাক্ষ করেন তিনি।

Releated Posts

ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top