News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নির্মীয়মান কভার ড্রেনের কাজ পরিদর্শনে মেয়র
Image

নির্মীয়মান কভার ড্রেনের কাজ পরিদর্শনে মেয়র

আগরতলা, ১৪ মার্চ: রাজধানীর বটতলা শিববাড়ি থেকে দশমীঘাট পর্যন্ত রাস্তার দু’পাশে কভার ড্রেনের কাজ শুরু হয়েছে। কিছু কিছু জায়গায় কাজের গুনগত মান নিয়ে অভিযোগ থাকায় আজ পরিদর্শনে গিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, জাহ্নবী দাস চৌধুরী সহ অন্যান্যরা।

এদিন তিনি বলেন, রাজধানীর বটতলা শিববাড়ি থেকে দশমীঘাট পর্যন্ত রাস্তার দু’পাশে কভার ড্রেনের কাজ শুরু হয়েছে। কিন্তু কর্পোরেটরের কাছে কাজের গুনগত মানের অভিযোগ তোলা হয়েছিল। তাই আজ নির্মীয়মান কাজ পরিদর্শনে গিয়েছেন তিনি। তিনি বলেন, কাজের গুণগত মান ও ব্যবহৃত নির্মাণ সামগ্রীর গুণগত মান পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করেন। পাশাপাশি, সঠিকভাবে কাজ সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন তিনি।

Releated Posts

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top