News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যাত্রীবাহী ট্রেনে উশৃংখল নেশাগ্রস্ত দুই যাত্রীর তান্ডব, আটক করল পুলিশ
Image

যাত্রীবাহী ট্রেনে উশৃংখল নেশাগ্রস্ত দুই যাত্রীর তান্ডব, আটক করল পুলিশ

আগরতলা, ১৩ মার্চ : যাত্রীবাহী ট্রেনে উশৃংখল নেশাগ্রস্ত দুই যাত্রীর তান্ডবে আতঙ্কিত যাত্রীরা। পরবর্তীতে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ঘটনার বিবরনে প্রকাশ, বিলোনিয়া থেকে আগরতলাগামী রেলে দুই নেশাগ্রস্ত ব্যক্তি উশৃঙ্খল তান্ডব শুরু করে বৃহস্পতিবার সন্ধ্যা রাতে। অভিযোগ মদমত্ত অবস্থায় তাদের তাণ্ডবে যথেষ্ট সমস্যায় পড়েন ট্রেনে থাকা মহিলা যাত্রী সহ অন্যান্যরা। অবশেষে বিশালগড় রেল স্টেশনে অভিযুক্ত দুই উশৃঙ্খল যাত্রীকে বিশ্রামগঞ্জ বিশালগড় জিআরপি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাদের আটক করে বিশালগড় থানা পুলিশের হাতে তুলে জিআরপি থানার আধিকারিকগণ। বিশালগড় থানার পুলিশ বিশালগড় রেলস্টেশন থেকে অভিযুক্ত দুই যাত্রীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

জানা যায়, তাদের বাড়ি আগরতলা এডিনগর এলাকায়‌। তাদের নাম নারায়ন দাস ও নিত্য কুমার দত্ত। অভিযুক্তরা অতিরিক্ত নেশাগ্রস্থ অবস্থায় বিলোনিয়া থেকে আগরতলা বাধারঘাট রেল স্টেশনের উদ্দেশ্যে রেলে উঠেন। রেলে থাকা অন্যান্য যাত্রীদের সাথে তারা উশৃংখল আচরণ করতে থাকেন এবং বিভিন্ন বিশ্রী ভাষায় গালিগালাজ করতে থাকেন। তাদের তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়ে রেল যাত্রীরা। পরবর্তী সময়ে সমস্ত যাত্রীরা অভিযোগ করলে বিশালগড় রেলস্টেশনে জিআরপি থানার পুলিশ তাদেরকে নামিয়ে বিশালগড় থানা পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু নেশাগ্রস্থ অবস্থায় ওই যাত্রীরা কিভাবে ট্রেনে উঠলো সেটাই স্বাভাবিকভাবে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top