News Flash

Image

স্কুটি ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত এক

আগরতলা, ১৩ মার্চ : রবীন্দ্রভবন সংলগ্ন এলাকায় স্কুটি ও বাইকের সংঘর্ষে একজন গুরুতরভাবে আহত হয়েছে। বৃহস্পতিবার রাজধানী আগরতলা শহরে রবীন্দ্রভবনস্থিত এলাকায় পথ দুর্ঘটনায় এক যুবক গুরুতরভাবে আহত হয়েছে। দমকল বাহিনীর জওয়ানরা ঘটনার খবর পেয়ে ছুটে এসে আহত যুবককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গেছে। পার্ক লাইন হোটেলের সামনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে।

ঘটনার বিস্তারিত বিবরণে জানা গেছে স্বর্ণজীব দাস নামে এক যুবক বিদুর কর্তা চৌমুহনীর দিক থেকে রবীন্দ্রভবনের দিকে আসছিল। পার্ক লাইন হোটেলের সামনে এসে পৌছতেই বিপরীত দিক থেকে আসা বাইকের সঙ্গে স্কুটির ধাক্কা লাগে। তাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। চালকদের দ্রুতগামীতা ও অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top