News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্লাস্টিকে মুড়ে ফেলা হয়েছে মসজিদ, হোলিকে ঘিরে উত্তর প্রদেশে সজাগ প্রশাসন
Image

প্লাস্টিকে মুড়ে ফেলা হয়েছে মসজিদ, হোলিকে ঘিরে উত্তর প্রদেশে সজাগ প্রশাসন

লখনউ, ১৩ মার্চ (হি.স.): রঙের উৎসব হোলিকে ঘিরে উত্তর প্রদেশে সজাগ পুলিশ ও প্রশাসন। উত্তর প্রদেশের সম্ভল, আলিগড়, বরেলি সর্বত্রই সজাগ রয়েছে পুলিশ। এদিকে, হোলির আগে আলিগড় ও বরেলিতে প্লাস্টিকে মুড়ে ফেলা হয়েছে বিভিন্ন মসজিদ। স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, হোলি উৎসবের আগে মসজিদগুলিকে ঢেকে দেওয়া হয়েছে।

সম্ভলে সম্প্রতি খুলেছে খাগ্গু সরাইয়ের শিব হনুমান মন্দির, বৃহস্পতিবার সেখানে রঙের উৎসবে শামিল হন বহু মানুষ। ওই এলাকায় আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এএসপি (সম্ভল) শ্রীশ চন্দ্র বলেন, “খাগ্গু সরাইয়ের শিব-হনুমান মন্দিরে পরিস্থিতি শান্তিপূর্ণ। সেখানে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সেখানে মানুষ উৎসাহের সঙ্গে হোলি খেলছে। এখানে সিসিটিভি ক্যামেরা এবং ড্রোনের সাহায্যে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।”

—————

Releated Posts

২০৩০ সালের মধ্যে ১০ হাজার জিআই নিবন্ধনের লক্ষ্য ভারতের, এফটিএ-র মাধ্যমে বাড়বে আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০ হাজার ভৌগোলিক নির্দেশক (জিআই) নিবন্ধনের লক্ষ্য নিয়েছে ভারত। একই সঙ্গে…

ByByNews Desk Aug 4, 2026

মধ্যপ্রদেশের দাতিয়া উপনির্বাচনে বিজেপির পরাজয়, আসন ধরে রাখল কংগ্রেস

ভোপাল, ৩ আগস্ট : মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করে আসন ধরে রাখল কংগ্রেস। কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম…

ByBySandeep Biswas Aug 3, 2026

কর্নাটকে ডি.কে. শিবকুমারের মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১৯ নতুন মন্ত্রী

বেঙ্গালুরু, ৩ আগস্ট (আইএএনএস) : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সোমবার রাজ্য…

ByBySandeep Biswas Aug 3, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top