News Flash

  • Home
  • দেশ
  • জয়পুরে রাবারের গুদামে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
Image

জয়পুরে রাবারের গুদামে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

জয়পুর, ১৩ মার্চ (হি.স.): রাজস্থানে জয়পুরে ভয়াবহ আগুন লাগল একটি রাবারের গুদামে। বৃহস্পতিবার সকালে জয়পুরের হার্মাদা এলাকায় একই রাবারের গুদামে আগুন লাগে। গুদামের ভিতর থেকে গলগল করে আগুন বেরোতে থাকে, ৪০টিরও বেশি দমকলের ইঞ্জিন আগুন নেভাতে কাজ করছে, কিন্তু আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

কর্তৃপক্ষ যানবাহন চলাচলের পথ পরিবর্তন করেছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বিশ্বকর্মা থানার এসএইচও বীরেন্দ্র বলেছেন, “যানবাহনে ব্যবহৃত ফ্যান বেল্টের একটি গুদামে আগুন লেগেছে। আগুনের উৎস এখনও জানা যায়নি… আগুন নেভাতে প্রায় ৪০টি দমকলের ইঞ্জিন লেগেছে… কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। আমরা যান চলাচল বন্ধ করে দিয়েছি এবং আশেপাশের ভবন থেকে লোকজনকে উদ্ধার করেছি।” এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

—————

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top