News Flash

Image

কল্যাণপুরে গাড়ি দুর্ঘটনায় আহত চার

কল্যাণপুর, ১৩ মার্চ : নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই একটি গাড়ি রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে গুরুতর দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার কল্যাণপুর থানার অন্তর্গত দাউছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে, যেখানে চালকসহ মোট চারজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এই সড়কে প্রতিদিন দ্রুতগতিতে বালু বোঝাই গাড়ি চলাচল করে, যা দুর্ঘটনার অন্যতম কারণ। এই সম্পর্কে দুর্ঘটনাগ্রস্থ টিআর০১জেড১৮৩৮ নম্বরের গাড়ির চালক কুটন দাস জানান, একটি অটোকে পাশ দিতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এছাড়া, বালু পরিবহনের জন্য নির্দিষ্ট সময়সীমা থাকায় গাড়ি দ্রুত চালানোর চাপে থাকেন তারা। ।

আহত ব্যক্তিরা হলেন— বাদল গিরি (২৪), বিশাল বর্মা (২২), জহরলাল দেব্বর্মা (২৪) এবং গাড়ির চালক কুটন দাস (৩৩)। স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ আহতদের উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে পাঠান।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। পরে কল্যাণপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখে।

এদিকে, এলাকাবাসীরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, এই ধরনের দুর্ঘটনা রোধে দ্রুতগতির বালু বোঝাই গাড়িগুলোর গতি নিয়ন্ত্রণে পুলিশকে আরও কঠোর ভূমিকা নিতে হবে।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top