News Flash

  • Home
  • প্রধান খবর
  • এলপিজি সিলিন্ডার ইস্যুতে এএপি-র বিক্ষোভ, পাল্টা তোপ বীরেন্দ্রর
Image

এলপিজি সিলিন্ডার ইস্যুতে এএপি-র বিক্ষোভ, পাল্টা তোপ বীরেন্দ্রর

নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.): এলপিজি সিলিন্ডার ইস্যুতে বৃহস্পতিবার দিল্লিতে বিক্ষোভ প্রদর্শন করল আম আদমি পার্টি। হোলিতে বিনামূল্যে এলপিজি সিলিন্ডারের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় এদিন সকালে দিল্লির আইটিও-তে এএপি-র নেতা ও কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। এএপি বিধায়ক কুলদীপ কুমার বলেন, “মোদীজি এবং নাড্ডাজি গ্যারান্টি দিয়েছিলেন, হোলিতে দিল্লির মহিলারা বিনামূল্যে সিলিন্ডার পাবেন। আমরা এখানে জনগণকে বলতে এসেছি যে, বিজেপি একটি ‘জুমলা’ দল। দিল্লির মানুষ বিনামূল্যে সিলিন্ডারও পায়নি, ২৫০০ টাকাও পায়নি। দিল্লির মানুষ বিনামূল্যে সিলিন্ডার না পাওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।”

পাল্টা এএপিক-র সমালোচনা করেছেন দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা। তিনি বলেছেন, “অতিশী এবং এএপি মিথ্যা, অহংকার ও সংঘর্ষের রাজনীতি করে। তাঁরা সবসময় মিথ্যা প্রতিশ্রুতি দিত। আগে, তাঁরা মহিলাদের ২৫০০ টাকা দেওয়ার আমাদের প্রতিশ্রুতির বিরুদ্ধে প্রতিবাদ করত। এখন, তাঁরা সিলিন্ডার নিয়ে চিন্তিত। আমি তাদের বলতে চাই, বিজেপি সংকল্প পত্রে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করবেই। তাদের কেবল কিছু বাজেটের নিয়ম অনুসরণ করতে হবে। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে এবং শীঘ্রই কংগ্রেসের চেয়েও খারাপ পরিস্থিতির মুখোমুখি হবে এএপি।”

—————

Releated Posts

৭-৮ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখতে মোট দেশীয় সঞ্চয়ের হার ৩৮-৪০ শতাংশে উন্নীত করা প্রয়োজন: এন কে সিং

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে প্রয়োজনীয় ৭-৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে ভারতের মোট দেশীয় সঞ্চয়ের…

ByByNews Desk Sep 20, 2026

মধ্যপ্রদেশে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব রাহুল গান্ধী

ইন্দোর, ১৯ সেপ্টেম্বর(আইএএনএস) : শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি এবং যুব সমাজকে ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করলেন লোকসভার…

ByBySandeep Biswas Sep 19, 2026

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top