News Flash

  • Home
  • প্রধান খবর
  • তরুণদের মধ্যে সহানুভূতি, সংবেদনশীলতা ও দেশপ্রেম অবশ্যই থাকতে হবে : রাষ্ট্রপতি
Image

তরুণদের মধ্যে সহানুভূতি, সংবেদনশীলতা ও দেশপ্রেম অবশ্যই থাকতে হবে : রাষ্ট্রপতি

চন্ডীগড়, ১২ মার্চ (হি.স.): তরুণদের মধ্যে সহানুভূতি, সংবেদনশীলতা ও দেশপ্রেম অবশ্যই থাকতে হবে। আহ্বান জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি বলেছেন, দেশ ও দেশবাসীর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সকল যুবকদের কর্তব্য। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার চণ্ডীগড়ে পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি নীতিনির্ধারকদের বিশ্ববিদ্যালয়-শিল্প সংযোগ এবং ভবিষ্যতের প্রস্তুতির উপর আরও কাজ করার আহ্বান জানান। তিনি ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য শিক্ষার্থীদের ইতিবাচক মানসিকতা এবং উন্নত দক্ষতা বিকাশের পরামর্শও দেন।

রাষ্ট্রপতি আরও বলেছেন, “আমি সব বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারকদের বলতে চাই, বিশ্ববিদ্যালয়-শিল্প সংযোগ এবং ভবিষ্যত প্রস্তুতি নিয়ে আরও কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে বিষয়েই অধ্যয়ন করুক না কেন, আবেদনভিত্তিক শিক্ষা থাকতে হবে।” রাষ্ট্রপতি আরও বলেছেন, “গত ১৪০ বছরে, এই বিশ্ববিদ্যালয়টি উচ্চ শিক্ষার একটি প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। এই বিশ্ববিদ্যালয় একাডেমিক, খেলাধুলা, গবেষণা ও সাংস্কৃতিক ক্ষেত্রে নিজস্ব পরিচিতি তৈরি করেছে।”

—————

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top