News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে অবৈধ মদ বিক্রি ও সেবনের বিরুদ্ধে পুলিশের কঠোর পদক্ষেপ
Image

ধর্মনগরে অবৈধ মদ বিক্রি ও সেবনের বিরুদ্ধে পুলিশের কঠোর পদক্ষেপ

ধর্মনগর, ১২ মার্চ : উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমা পুলিশ প্রশাসন গত রাতে এক সফল অভিযান পরিচালনা করেছে। অভিযানে দিখলবাক, নয়াপাড়া এবং পূর্ব বাজার এলাকায় অবৈধ মদ বিক্রি ও সেবনের অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়।

স্থানীয়দের থেকে জানা গেছে, ওই এলাকাগুলিতে কিছু ব্যক্তি দোকানে বসে অবৈধভাবে মদ পান করছিলেন এবং ধর্মনগর পূর্ব বাজারে এক ব্যক্তি অবৈধভাবে মদ বিক্রি করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ অভিযান চলাকালে উদ্ধার করেছে বিপুল পরিমাণ ইংরেজি ও বাংলা মদ।

ধর্মনগর থানার বড়বাবু স্মৃতি কান্ত বর্ধন জানান, অবৈধ মদ ও মাদক ব্যবসার বিরুদ্ধে পুলিশের অভিযান আরও তীব্র হবে। তিনি জানান, ধর্মনগর মহকুমায় এখন থেকে প্রতিদিনই মদ ও মাদকবিরোধী বিশেষ অভিযান চলবে।

এই অভিযান এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্য তৈরি করেছে, পাশাপাশি প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ধর্মনগরের সচেতন নাগরিকরা।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top