News Flash

Image

ছেলের বিয়ের দিনে মায়ের রহস্যমৃত্যু

আগরতলা, ১২ মার্চ: ছেলের বিয়ের দিন মায়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই মর্মান্তিক ঘটনায় তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি এলাকায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে। সাথে সাথে পরিবারের সদস্যরা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছেন। কর্তব্যরত চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।

গামাই বাড়ি এলাকার বাসিন্দা মনিন্দ্র দাসের স্ত্রী মৃত হেমলতা দাস স্বামী স্ত্রী মিলে থাকতো এক বাড়িতে এবং ছেলেরা অন্য বাড়িতে।আজ তথা বুধবার ছিল ছেলের বিয়ে ছেলেদের বাড়িতে। মৃত হেমলতা দাসের স্বামী মনিন্দ্র দাস ছেলের বিবাহের অনুষ্ঠানে ছেলের বাড়িতে চলে যায়। মনিন্দ্র দাস বাড়িতে এসে দেখতে পায় অচৈতন্য অবস্থায় বাড়িতে পড়ে রয়েছে। বিলম্ব না করে হেমলতা দাসকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে। হাসপাতালে চিকিৎসক হেমলতা দাস কে মৃত বলে ঘোষণা করে।

এদিকে মৃতার স্বামী মনিন্দ্র দাস বলেন, হেমলতা দাস মানসিক ভারসাম্যহীন ছিল। তবে কি কারণে মারা গিয়েছে সে বিষয়ে কোন কিছুই জানাননি স্বামী। তবে ছেলের বিয়ের দিন গর্ভধারিনী মায়ের মৃত্যুর ঘটনায় গোটা এলাকা জুড়ে রহস্যজনক গুঞ্জন চলছে। তবে পুলিশের তদন্তক্রমে মৃত্যুর আসল রহস্য উন্মোচন ঘটবে বলে এলাকাবাসীদের অভিমত। বর্তমানে মৃত দেহটি তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালের মরগে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে মৃতদেহটি পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হবে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top