News Flash

Image

নিজ ঘর থেকে ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আগরতলা, ১২ মার্চ : ভট্টপুকুর এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে নিজের ঘর থেকে। ওই ব্যক্তি ফাঁসিতে আত্মহত্যা করেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

রাজধানীর ভট্টপুকুর এলাকায় এক বাড়িতে কার্তিক মোদক নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত দেহটি বিছানায় পরে ছিল। কিন্তু সিলিং ফ্যান এর মধ্যে একটি গামছা ঝুলানো অবস্থায় ছিল। হাতে রয়েছে আঘাতের চিহ্ন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে এডিনগর থানার পুলিশ। এই বিষয়ে পুলিশ বিস্তারিত জানান।

পুলিশ জানিয়েছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের হাতে আঘাতের চিহ্ন রয়েছে। ফরেনসিক টিমকেও খবর পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই জানা যাবে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

Releated Posts

১৫ দিন ধরে বিদ্যুৎহীন দুর্লভ নারায়ন এলাকা, পথ অবরোধে ক্ষুব্ধ বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : দীর্ঘ ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top