News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেকার যুবকদের চাকরি ও নিয়োগের দাবিতে এআইডিওয়াইও-এর ক্ষোভ
Image

বেকার যুবকদের চাকরি ও নিয়োগের দাবিতে এআইডিওয়াইও-এর ক্ষোভ

আগরতলা, ১২ মার্চ : ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে এআইডিওয়াইও অভিযোগ করেছে যে, রাজ্য সরকার বেকার যুবকদের চাকরি প্রদানের বিষয়ে উদাসীন। সংগঠনটির দাবি, বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবকদের নিয়োগ দেওয়া হচ্ছে না এবং নতুন নিয়োগের জন্য যে সব পরীক্ষা আয়োজনের কথা, সেগুলি করা হচ্ছে না।

প্রসঙ্গত, শিক্ষা বিভাগে ১০৩২৩ জন শিক্ষকের চাকরি বাতিল হওয়ার পর বিদ্যালয়গুলিতে শিক্ষকের অভাবে পঠন-পাঠন ব্যাহত হচ্ছে, যার ফলে প্রতি বছর ছাত্র-ছাত্রীদের ড্রপ আউটের সংখ্যা বাড়ছে। গত বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রায় ৫০ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।

এছাড়া, ২০২২ সালে ২৩০ জন বেকার যুবক STGT পরীক্ষায় উত্তীর্ণ হলেও, বিদ্যালয়গুলিতে শূন্যপদ থাকা সত্ত্বেও তাদের নিয়োগ করা হয়নি। তারা শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কয়েকবার সাক্ষাৎ করার চেষ্টা করলেও মুখ্যমন্ত্রী তাদের দেখা করার কোনো সুযোগ দেননি।

গত ৭ মার্চ, এই বেকার যুবকরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য মুখ্যমন্ত্রীর আবাসনের সামনে শান্তিপূর্ণভাবে সমবেত হলে রাজ্য পুলিশ তাদের গ্রেপ্তার করে।

এআইডিওয়াইও-এর ত্রিপুরা রাজ্য কমিটি রাজ্যের শিক্ষা বিভাগের নিকট একাধিক দাবী উত্থাপন করেছে এবং তাদের আশা, রাজ্য সরকার অবিলম্বে এসব দাবী পূরণের উদ্যোগ নেবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনটি রাজ্য সরকারের শিক্ষা বিভাগকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top