News Flash

  • Home
  • প্রধান খবর
  • মরিশাসে প্রধানমন্ত্রী মোদীকে ফুলের মালা পরিয়ে স্বাগত, সঙ্গে উষ্ণ অভ্যর্থনা
Image

মরিশাসে প্রধানমন্ত্রী মোদীকে ফুলের মালা পরিয়ে স্বাগত, সঙ্গে উষ্ণ অভ্যর্থনা

পোর্ট লুইস, ১১ মার্চ (হি.স.): মরিশাস পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে মরিশাস পৌঁছনোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। মরিশাসের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা তাঁকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী নবীন রামগুলাম তাঁকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানান। তাঁর সঙ্গে ছিলেন উপ-প্রধানমন্ত্রী, মরিশাসের প্রধান বিচারপতি, জাতীয় পরিষদের স্পিকার, বিরোধী দল নেতা, বিদেশমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, গ্র্যান্ড পোর্ট জেলা পরিষদের চেয়ারপার্সন এবং আরও অনেকে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মোট ২০০ জন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন সাংসদ, বিধায়ক, কূটনৈতিক বাহিনী এবং আধ্যাত্মিক নেতারা।

দু’দিনের সফরে মঙ্গলবার ভোরেই দিল্লি থেকে মরিশাসের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী মোদী। খুব সকালেই তিনি পৌঁছে যান মরিশাসে। ১২ মার্চ প্রধান অতিথি হিসেবে মরিশাসের জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী মোদী। ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজের পাশাপাশি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দলও উদযাপনে অংশগ্রহণ করবে।

Releated Posts

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top