News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় বিদ্যুৎ নিগমের ল্যান্ড ফোন অচল, ভুক্তাদের অসন্তোষ
Image

তেলিয়ামুড়ায় বিদ্যুৎ নিগমের ল্যান্ড ফোন অচল, ভুক্তাদের অসন্তোষ

তেলিয়ামুড়া, ১১ মার্চ : তেলিয়ামুড়ার বিদ্যুৎ নিগমের অন্তর্গত সাব ডিভিশন ওয়ানের সাধারণ মানুষদের জন্য বিএসএনএল-এর ল্যান্ড ফোন দীর্ঘদিন ধরেই অচল হয়ে রয়েছে। ফলে, বিদ্যুৎ ভুক্তারা বিদ্যুৎ নিগমের সাথে যোগাযোগ করতে পারছেন না। অভিযোগ উঠেছে, এক মাসেরও বেশি সময় ধরে এই সমস্যা চলতে থাকলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

অবশেষে, বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আজ বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজার উৎপল কর সংশ্লিষ্ট জনগণকে জানিয়েছেন, যেহেতু ল্যান্ড ফোন খারাপ রয়েছে, তাই আপাতকালীন পরিস্থিতিতে একটি মোবাইল নম্বর সরবরাহ করা হচ্ছে। বিদ্যুৎ ভুক্তারা এখন ওই নম্বরে (৬০৩৩১৩১৮৫৪) রাত্রি দশটা পর্যন্ত যোগাযোগ করতে পারবেন।

তবে, বিদ্যুৎ নিগমের তরফ থেকে এই নতুন নম্বরটি সরবরাহ করা হলেও, বিদ্যুৎ ভুক্তাদের মনে সন্দেহ রয়েছে যে, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ নিগমের সেবার মান নিয়ে যেভাবে প্রশ্ন উঠছে, তার মধ্যে এই নম্বরের মাধ্যমে আদৌ সেবা পাওয়া যাবে কিনা।

Releated Posts

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top