News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের শান্তি সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবেনা, হউক সে শরিক দল, তিপরা মাথা-কে সতর্ক করলো বিজেপি
Image

রাজ্যের শান্তি সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবেনা, হউক সে শরিক দল, তিপরা মাথা-কে সতর্ক করলো বিজেপি

আগরতলা, ১১ মার্চ : রাজ্যের শান্তি সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবেনা, হউক সে শরিক দল। তিপরা মাথা-কে কার্যত এভাবেই সতর্ক করলো বিজেপি।

বর্তমান সময়ে প্রদ্যোত কিশোর দেববর্মনের একাধিক বক্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিবেশে আলোড়ন সৃষ্টি হয়েছে। এমনকি, তাঁর বক্তব্য ঘিরে রাজ্যের জাতি জনজাতির মধ্যে বিভেদ সৃষ্টির অভিযোগ উঠেছে। এদিকে, শরিক দলের নেতৃত্বের এধরনের বক্তব্যে বিজেপির অবস্থান নিয়েও সমালোচনা হচ্ছে। অবশেষে প্রদ্যোতের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির অবস্থান জানালেন দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য।

তাঁর কথায়, দল এই বিষয়ে অবগত রয়েছে। ত্রিপুরায় দ্বিতীয় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিশেষ কিছু বিষয়কে সামনে রেখে তিপরা মথা জোটে সামিল হয়েছে, সরকারেও রয়েছে তারা। কিন্তু তারা একটি ভিন্ন রাজনৈতিক দল। তাদের নীতি আর্দশ আলাদা। বিজেপির মতাদর্শের সাথেও তাঁদের ফারাক রয়েছে। নবেন্দুর দাবি, বিজেপির একটি পৃথক অবস্থান রয়েছে। তবে কেউ যদি মনে করে থাকেন, রাজ্যের শান্তি সম্প্রীতি নষ্ট করে বিভেদ সৃষ্টি করবে তাহলে তারা ‘মূর্খের স্বর্গে বাস করছে’। কারণ রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে।

তাঁর সাফ কথা, বিজেপি এধরনের প্রতিটি বিষয়কে রাজনৈতিকভাবে মোকাবিলা করার ক্ষমতা রাখে। যেকোনো দল, যেকোনো সংগঠন, যদি রাজ্যের পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে তাহলে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবে।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top